ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় জনগণের কষ্ট লাঘবে সড়ক সংস্কারের উদ্যোগ বিএনপি নেতার

হাতিয়ায় জনগণের কষ্ট লাঘবে সড়ক সংস্কারের উদ্যোগ বিএনপি নেতার


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫


হাতিয়ায় জনগণের কষ্ট লাঘবে সড়ক সংস্কারের উদ্যোগ বিএনপি নেতার

নোয়াখালী: জনদুর্ভোগ কমাতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জনগুরুত্বপূর্ণ একটি সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করছেন বিএনপি নেতা প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব। মঙ্গলবার থেকে উপজেলার দক্ষিণ সোনাদিয়া গ্রামের সরকারি পুকুর সংলগ্ন আদর্শ গ্রাম সড়কের প্রায় এক হাজার মিটার অংশের সংস্কার কাজ শুরু হয়।
হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী বলেন, দীর্ঘদিন ধরে সোনাদিয়া ইউনিয়নের আদর্শ গ্রাম সড়কটি বেহাল অবস্থায় পড়ে ছিল। সামান্য বৃষ্টিতেই কাদা জমে যেত, সৃষ্টি হতো বড় বড় গর্ত। এতে সাধারণ মানুষসহ শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ত। বিষয়টি স্থানীয়রা বিএনপি নেতা প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবকে জানালে তিনি নিজ উদ্যোগে সড়কটি সংস্কার কাজ শুরু করেন।
স্থানীয় আবুল কালাম জানান বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন অনেক স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ হাটবাজারের কয়েক হাজার মানুষ চলাচল করে থাকে। রাস্তার অবস্থা খুবই খারাপ থাকায় আমাদেরকে দূর্ভোগ পোহাতে হচ্ছিলো। তানভীর উদ্দিন রাজিব সাহেব নিজ অর্থায়নে সড়ক সংস্কার করছেন। এতে আমরা আনন্দিত।
স্কুল ছাত্রী আকলিমা বেগম বলেন, রাস্তা খারাপ থাকার কারণে বৃষ্টির সময় হেঁটে স্কুলে যাওয়া ছিল কষ্টসাধ্য। এখন সড়কটি সংস্কার হওয়ায় আমরা অনেক খুশি।

এ বিষয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন, “সড়কটি দীর্ঘদিন অবহেলিত ছিল। প্রতিদিন এ পথে মানুষকে দুর্ভোগ পোহাতে হতো। সেই বিষয়টি বিবেচনা করে আমি নিজ উদ্যোগে সড়ক সংস্কার কাজ শুরু করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে এবং মানুষের কষ্ট লাঘবে সবসময় জনগণের পাশে থাকতে চাই।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৫:১৯   ২৯০ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ