ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে সমন্বিত সবজি চাষে সফল শিক্ষার্থী মাঈনুল

দুমকিতে সমন্বিত সবজি চাষে সফল শিক্ষার্থী মাঈনুল


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫


দুমকিতে সমন্বিত সবজি চাষে সফল শিক্ষার্থী মাঈনুল
পটুয়াখালী: লেখাপড়ার পাশাপাশি সমন্বিত সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন  দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আঃ সালাম মৃধার ছেলে মোঃ মাইনুল ইসলাম। পিতার অনাবাদিত পতিত জমিতে গড়ে তুলেছেন বিভিন্ন জাতের শাক সবজির বাগান ও সমন্বিত মাছের খামার। তিন বছর পূর্বে মাত্র ৩৩ শতাংশ জমিতে পুকুর ও মাদা তৈরি করে শুরু করেন বিভিন্ন জাতের শাকসবজি ও পুকুরে হরেক রকমের মাছ চাষ।

সরেজমিনে দেখা যায়, মাইনুলের খামারে আগাম জাতের,লাউ, ধুন্দল, জালি কুমড়া, দেশি জাতের বোম্বাই মরিচ, বেগুন, শশা, শাম্মাম, করলা, মিস্টি কুমড়া, পুঁই শাক, বস্তায় আদা চাষ ও সারি সারি পেঁপে গাছ।

অপরদিকে পুকুরে চাষ করেছে, রুই, কাতল, তেলাপিয়া, সিলভার কার্প গ্রাসকার্প, ফলি, পুঁটি ও ব্লাককার্প মাছ। চলতি খরিপ ঋতুতে তিনি ইস্পাহানী কিং, রেড লেডি, শাহী ও বাবু জাতের পেঁপের ১২০ টি গাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা আয় করেছেন।এছাড়াও অন্যান্য সবজি চাষ করে এক লক্ষাধিক টাকা মুনাফা করেছেন।
মাঈনুল ইসলাম বলেন, আমি পটুয়াখালী সরকারি কলেজে রাস্ট্র বিজ্ঞানে অর্নাস ৩য় বর্ষে পড়াশোনার পাশাপাশি সমন্বিত সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছি। বাবার কৃষি কাজে সাহায্য করতে গিয়ে আস্তে আস্তে কৃষিতে ঝুঁকে পড়ি। বাবার অনুপ্রেরণা ও কৃষি অধিদপ্তরের পরামর্শ ও সহযোগিতায় আজ আমি একজন সফল খামারি। তিনি আরো জানান, বর্তমানে শাক সবজির ভালো দাম পাওয়ায় বেশ লাভবান হচ্ছি। কৃষি কাজে স্বল্প পুঁজিতে এবং স্বল্প সময়ে অধিক লাভজনক হওয়ায় বর্তমানে আরো ১৫ শতাংশ জমি সবজি চাষের জন্য মাদা তৈরি করছি।

মাইনুলের বাবা আঃ সালাম মৃধা বলেন, একসময় সংসারের ব্যয়ভার বহন, ছেলে মেয়েদের পড়াশুনার খরচ মেটাতে খুব কষ্ট হতো। ছেলে মাইনুলের নিরলস প্রচেষ্টায় সমন্বিত সবজি, মাছ, কম্পোস্ট সার উৎপাদন করে বাজার জাত করনের ফলে বেশ লাভবান হচ্ছি। এখন আর সংসারে কোন অভাব নেই। পাশ্ববর্তী এলাকার বাবুল মৃধা জানান, মাইনুলের কাছ থেকে অনেকেই সুলভ মূল্যে শাক সবজিপাচ্ছি।

এক‌ই গ্রামের কৃষক আবুল কালাম মৃধা ও আঃ খালেক হাওলাদার জানান, মাইনুলের খামার দেখে মুরাদিয়াসহ পার্শ্ববর্তী এলাকায় নতুন নতুন কৃষি খামার করে অনেকেই লাভবান হচ্ছে।

এব্যাপারে দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন বলেন, মাইনুলের খামারে বিষমুক্ত শাকসবজি উৎপাদন করে লাভবান হচ্ছে। বিভিন্ন সময় তাকে প্রশিক্ষণ, পরামর্শ দিয়েছি। অর্থনৈতিক ভাবে মাঈনুল পড়াশুনার পাশাপাশি সমন্বিত সবজি চাষ করে স্বাবলম্বী।

এন/আর

বাংলাদেশ সময়: ০:১৫:৪৪   ১৭৮ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ