ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে গাঁজা সেবন করে চুরি করতে গিয়ে ধরা যুবক

ঈশ্বরগঞ্জে গাঁজা সেবন করে চুরি করতে গিয়ে ধরা যুবক


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫


ঈশ্বরগঞ্জে গাঁজা সেবন করে চুরি করতে গিয়ে ধরা যুবক

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জে গাঁজা সেবন করে চুরির চেষ্টা করার সময় এলাকাবাসীর হাতে আটক হয়েছেন অন্তর (২৪) নামের এক যুবক। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার একটি বাড়িতে ব্যাটারিচালিত ইজিবাইকের ব্যাটারি চুরি করতে যান অন্তর। চুরির চেষ্টা টের পেয়ে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান এর উপস্থিতিতে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত অন্তরের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের গলকুন্ডা গ্রামে।

স্থানীয় বাসিন্দা নাঈম জানান, “অন্তর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। সে প্রায়ই লোকজনকে উত্ত্যক্ত করত, ঝামেলা করত। চুরি, ভয়ভীতি প্রদর্শন—এসব কারণে এলাকাবাসী তার বিরুদ্ধে বিরক্ত ছিল। এবার সে হাতেনাতে ধরা পড়েছে বলে সবাই স্বস্তি প্রকাশ করেছে।”

এলাকাবাসীরা দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও পুলিশের প্রশংসা করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১৯:৫৬   ৫৩৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ