ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সাংবাদিককে আগুনে পুড়িয়ে হত্যার হুমকি শ্রমিকলীগ নেতার

সাংবাদিককে আগুনে পুড়িয়ে হত্যার হুমকি শ্রমিকলীগ নেতার


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫


সাংবাদিককে আগুনে পুড়িয়ে হত্যার হুমকি শ্রমিকলীগ নেতার

ভোলা: চরফ্যাসনে সাইফুল ইসলাম মুকুল নামের এক সাংবাদিককে আগুনে পুড়িয়ে হত্যার হুমকি অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম সবুজ নামের এক পৌর শ্রমিকলীগের সভাপতির বিরুদ্ধে। মঙ্গলবার সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাংবাদিক মুকুলের বসত বাড়ি সংলগ্ন জামে মসজিদের সামনে প্রকাশ্য হত্যার হুমকির ঘটনা ঘটে।
এঘটনায় সাংবাদিক সাইফুল ইসলাম মুকুল দাবী হয়ে বুধবার রাতে চরফ্যাসন থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। ভুক্তভোগী সাংবাদিক মুকুল চরফ্যাসন রিপোর্টর্স ইউনিটির সাধারন সম্পাদক ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলা পত্রিকায় চরফ্যাসন উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
সাংবাদিক মুকুল জানান, শ্রমিকলীগ নেতা সবুজের স্ত্রী একটি সরকারী প্রাইমারী স্কুলে সহকারী শিক্ষক পদে কর্মরত আছেন। ২০২৫ সনের ২০ জানুয়ারী তার স্ত্রী শ্রেনী কক্ষে দ্বিতীয় শ্রেনীর ক্লাসে তার শিশু কন্যাকে টেবিলে বসিয়ে বাববাকুম পায়রা কবিতা পাড়িয়ে ভিডিও চিত্র ধারন করেন। ওই ভিডিও তার ব্যাক্তিগত ফেজবুক পেজে পোষ্ট করে ক্যাপশন লিখেন “ম্যাডাম যখন দ্বিতীয় শ্রেনীর ইংরেজি ক্লাসে বাকবাকুম পায়রা কবিতা শেখায়” এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দেয়। এঘটনা নিয়ে একাধিক জাতীয় দৈনিকসহ বিভিন্ন গন্য মাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

আমি তার প্রতিবেশী হওয়ায় তার স্ত্রীকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশকে আমার ইন্দোনে হয়েছে এমন অভিযোগ তুলে সে আমার সাথে বিরোধ শুরু করেন। এনিয়ে শ্রমিকলীগ নেতা সবুজ আমার ওপরে ক্ষিপ্ত হন। আমাকে একধিকবার মামলায় হয়রানীর হুমকি দেন। পূর্বের সংবাদ প্রকাশের জের ধরে মঙ্গলবার সকালে শ্রমিকলীগ নেতা আমার প্রতিবেশী হওয়ায় তার সঙ্গে মসজিদের সমানে দেখা হয়। তার স্ত্রীকে নিয়ে সংবাদ প্রকাশ নিয়ে তর্ক হয়। ওই তর্কের জেরে এলাকার মানুষের সমানে প্রকাশ্য আমাকে ও আমার বাবাকে আগুনে পুড়িয়ে হত্যার হুমকি দেন।পরে স্থানীয় বাসিন্ধাদের তোপে মুখে তিনি ওই স্থান থেকে পালিয়ে যান।
তিনি আরো অভিযোগ করেন, ওই শ্রমিকলীগ নেতা আমাকে ইতিপূর্বেও একধিকবার হত্যার হুমকি দিয়েছেন । কিন্ত দি¦তীয় বারের মতো ফের আমাকে পুড়িয়ে হতার হুমকির দেয়ায় নিরাপত্তাহীনতায় রয়েছি আমি এবং আমার পরিবারের সদস্যরা। এঘটনায় আমি আইনি সহায়তা চেয়ে চরফ্যাসন থানায় একটি সাধারন ডায়েরী করেছি।
অভিযুক্ত শ্রমিকলীগ নেতা সবুজ হুমকির বিষয় অস্বীকার করে জানান, তাদের সাথে আমার কোন বিরোধ নাই। তাকে হুমকি কেন দিবো।
চরফ্যাসন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, হুমকির ঘটনায় সাংবাদিক সাইফুল ইসলাম মুকুল একটি সাধারন ডায়েরী করেছেন। জিডিটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২৯:০০   ৭৯ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ
দুমকিতে কেনাকাটায় জমছে ঈদ বাজার
কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক ছোট ভাইয়ের মারধরের শিকার বড় ভাই
কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা



আর্কাইভ