ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রদলের সদস্য সচিব বহিষ্কার

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রদলের সদস্য সচিব বহিষ্কার


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫


অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রদলের সদস্য সচিব বহিষ্কার

নেত্রকোণা: অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে কলমাকান্দা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ মোহাম্মদ রবিনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোণা জেলা শাখা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে নেত্রকোণা জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান (প্রান্ত) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়—“দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি নষ্টকারী কর্মকাণ্ডের কারণে শেখ মোহাম্মদ রবিনকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।”

এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ রবিন দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার এমন কর্মকাণ্ডে স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। এতে সংগঠনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হওয়ায় জেলা কমিটি কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের নেতারা বলেন, “সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলার প্রশ্নে কেউই দলের ঊর্ধ্বে নয়।”

অপরদিকে বহিষ্কারের সিদ্ধান্ত জানার পর শেখ মোহাম্মদ রবিন তার ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে এক স্ট্যাটাসে লিখেছেন

“মিথ্যা তথ্যের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা। এই দলের জন্য জীবনের মূল্যবান সময় নষ্ট করেছিলাম, আজকে প্রতিদান পেয়েছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ।” স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩৫:৫০   ২৯১ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ