ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারীতে ছাত্রদল নেতার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বোয়ালমারীতে ছাত্রদল নেতার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫


বোয়ালমারীতে ছাত্রদল নেতার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ফরিদপুর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক, ২৪-এর গণঅভ্যুত্থানে ঢাকার রাজপথের অগ্রসৈনিক বুরহান উদ্দিন খান সৈকত এর সঙ্গে বোয়ালমারী প্রেসক্লাবের সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বার্তা টাওয়ারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বুরহান উদ্দিন খান সৈকত বলেন, “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আহবায়ক সদস্য, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি। একজন অভিনেতা এবং ঢাকা প্রিমিয়ার লীগের প্রথম শ্রেণির একজন ক্রিকেটার। তিনি আরো বলেন, “আমি বোয়ালমারীর সন্তান হিসেবে এই মাটির গন্ধ শরীরে মেখে সারা বাংলাদেশে ঘুরে বেড়াই। আমার রাজনৈতিক জীবনের প্রতিটি অর্জন এসেছে ত্যাগ, শ্রম ও সংগ্রামের মধ্য দিয়ে।

ছাত্ররাজনীতিতে থেকে বহুবার কারাবরণ ও হামলার শিকার হয়েছি, কিন্তু কখনও রাজপথ ছাড়িনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার ত্যাগ ও সংগ্রামের মূল্যায়ন করেছে। আমি সব সময় চেষ্টা করেছি নিপীড়িত, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে। আমার একমাত্র সম্পদ মানুষের ভালোবাসা ও রাজপথের সংগ্রামের ইতিহাস।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলী, সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক এম জামান, অর্থ সম্পাদক জাকির হোসেন, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার অপু, খোলা কাগজ প্রতিনিধি আল মামুন রনি, দৈনিক ঘোষণা স্টাফ রিপোর্টার জাহিদ হাসান চঞ্চল, সংগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম, নয়াদিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন লিমন, দৈনিক অর্থনীতি প্রতিনিধি সনৎ চক্রবর্তী, প্রতিদিনের কাগজ মুকুল বোস, কালের খেয়া প্রতিনিধি টুটুল বসু, ভোরের চেতনা প্রতিনিধি রবিউল ইসলাম, সংবাদ প্রবাহ প্রতিনিধি ইমরান মোল্যা প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫১:২১   ১৩৯ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা
দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক
ভূঞাপুরে মাদকসেবির কারাদণ্ড



আর্কাইভ