ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫


মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সুনামগঞ্জ: জেলার মধ্যনগর থানার পুলিশের বিশেষ অভিযানে ছয় মাসের সাজাপ্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে (১৬ অক্টোবর) মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমানের দিকনির্দেশনায় এএসআই মোঃ আব্দুর রউফ সঙ্গীয় ফোর্সসহ মধ্যনগর থানাধীন ০৪নং মধ্যনগর ইউনিয়নের পিপড়াকান্দা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় নেত্রকোণা জেলার বারহাট্টা থানার মাদক মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি স্বপন মিয়া (৪০)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত স্বপন মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার ফারুকনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি বারহাট্টা থানাধীন মামলা নং ০৬(০৪)২২ ও জিআর নং ৮০/২২ মামলায় ০৬ (ছয়) মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

ওসি মনিবুর রহমান জানান, অভিযান পরিচালনার মাধ্যমে দীর্ঘদিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে মধ্যনগর থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তীতে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার পক্ষ থেকে জানানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৬:৩৩   ১৮২ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর



আর্কাইভ