ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বিএনপি নেতাকে মারধর করে টাকা ছিনতাই

বিএনপি নেতাকে মারধর করে টাকা ছিনতাই


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫


বিএনপি নেতাকে মারধর করে টাকা ছিনতাই

পিরোজপুর: কাউখালীতে ইউনিয়ন বিএনপির নেতাকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, বুধবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের মধ্য জোলাগাতি গ্রামের জয়নাল খানের ছেলে ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাখাওয়াত হোসেন খান (৪৮) রাত আটটার দিকে বাড়ি থেকে মোল্লাহাট বাজারে যাবার পথে একই এলাকার নূর মোহাম্মদের তিন ছেলে মাসুদ হোসেন, আব্বাস হোসেন, এমাদুল হক সহ দলবল নিয়ে পিছন থেকে আঘাত করে তার পকেটে থাকা এক লক্ষ দশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এসময় সাকায়েত হোসেন ডাক চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং এলাকাবাসী আহত সাফায়েত হোসেনকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় আহত শাখায়াত হোসেন জানান, তিনি সুপারি ক্রয় করার জন্য মোল্লাহাটে পাইকারি ব্যবসায়ীদের টাকা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হলে পথের মধ্যেই তাকে আক্রমণ করে সঙ্গে থাকা এক লক্ষ দশ হাজার টাকা জোর করে ছিনিয়ে নিয়ে যায়। মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান জানান, লিখিত অভিযোগ পাইনি তবে মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থার গ্রহণ করা হইবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৯:৫১   ৪২৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ