ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ব্যারিস্টার কায়সার কামালের মানবিকতায় নতুন জীবন পেল ছোট্ট আরাফাত

ব্যারিস্টার কায়সার কামালের মানবিকতায় নতুন জীবন পেল ছোট্ট আরাফাত


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫


ব্যারিস্টার কায়সার কামালের মানবিকতায় নতুন জীবন পেল ছোট্ট আরাফাত

নেত্রকোনা: মানবতার জয় হলো আবারও। নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের দিনমজুর শাহআলম ও অযুফা দম্পতির ছোট ছেলে আরাফাত দীর্ঘদিন ধরে ভুগছিল হার্নিয়া রোগে। অভাব-অনটনে জর্জরিত পরিবারটির পক্ষে অপারেশনের খরচ বহন করা সম্ভব হচ্ছিল না।

ছেলের এই কষ্টের কথা একদিন মা অযুফা শেয়ার করেন কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক একেএম শাহজাহান কবিরের সঙ্গে। মানবিক শিক্ষক শাহজাহান কবির বিষয়টি “কলমাকান্দা পরিবার” পোর্টালে তুলে ধরেন একটি ভিডিওর মাধ্যমে, যেখানে আরাফাতের চিকিৎসার অনুরোধ জানানো হয় সমাজের সহৃদয় মানুষদের কাছে।

ভিডিওটি পৌঁছে যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এঁর নজরে। বিষয়টি জানার পর তিনি দ্বিধা না করে তাৎক্ষণিক নির্দেশ দেন কলমাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি ও শিক্ষক মুহাম্মদ এনামুল হক তালুকদারকে, যাতে আরাফাতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ব্যারিস্টার কায়সার কামাল আশ্বাস দেন—চিকিৎসার সকল খরচ তিনি নিজেই বহন করবেন। তাঁর নির্দেশনা ও সহযোগিতায় আরাফাতকে ভর্তি করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকদের তত্ত্বাবধানে ১৪ অক্টোবর সফলভাবে সম্পন্ন হয় ছোট্ট আরাফাতের অপারেশন, এবং পরদিন ১৫ অক্টোবর তাকে সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়।

ছোট্ট আরাফাত এখন হাসছে নতুন করে— যার হাসির পেছনে রয়েছে এক মানবিক হৃদয়ের ছোঁয়া, এক ব্যারিস্টার কায়সার কামালের অকৃত্রিম দয়া ও দায়িত্ববোধের গল্প।

আর এই গল্পটি প্রমাণ করে— মানবতার রাজনীতি এখনো বেঁচে আছে মানুষের ভেতর, যেখানে একটি শিশুর হাসি হয়ে ওঠে সবচেয়ে বড় অর্জন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৪:৫৮   ২২৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ