ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মঠবাড়িয়ায় জামায়াত নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মঠবাড়িয়ায় জামায়াত নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫


মঠবাড়িয়ায় জামায়াত নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পিরোজপুর: মঠবাড়িয়া উপজেলার জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মনোনীত প্রার্থী অধ্যাপক শরিফ মো. আবদুল জলিল এর বিরুদ্ধে সামাজিক যোগযোগ মাধ্যমে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

শুক্রবার সকালে মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী আবুল কালাম আজাদ।
আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, মিঠাখালী মোল্লাবাড়ি দাখিল মাদ্রাসার এ্যাডহক কমিটির সভাপাতি ছিলেন উপজেলা জামায়াতের আমির
শরিফ মো. আবদুল জলিল। মাদ্রাসা কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ কমিটিতে উপজেলা আমিরকে সভাপতি থাকার প্রস্তাব দিলে তিনি প্রত্যাখ্যান করেন। জলিল শরিফ দাপ্তরিক কাজে ঢাকা অবস্থান করছেন। তার অনুপস্থিতে বৃহষ্পতিবার গোপনে উপজেলা শিক্ষা অফিসে একটি পাতানো সভাপতি নির্বাচনে জলিল শরীফকে পরাজিত দেখায়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায়। আবুল কালাম আজাদ এ মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা বাইতুল মাল সম্পাদক মো. আল আমিন, পৌর সেক্রেটারী মো. আবুল বাশার, উপজেলা শ্রমিক কল্যানের সভাপতি মো. মোতালেব মৃধা, জামায়াত নেতা মো. তারেক মনোয়ার ও মো. বেলায়েত হোসেন প্রমূখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫০:২০   ৪৪০ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ