ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ব্যারিস্টার কায়সার কামালের

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ব্যারিস্টার কায়সার কামালের


শেখ শামীম, ( নেত্রকোনা )
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫


মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ব্যারিস্টার কায়সার কামালের

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় মাদক ও চোরাচালান বিরোধী এক মানববন্ধনে বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ঘোষণা দিয়েছেন, ” মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।”

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় রংছাতি ইউনিয়নের পাচগাঁও সীমান্ত সড়কে সেচ্ছাসেবক দলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপজেলাবিএনপিসহ স্থানীয় নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, অভিভাবক ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ সময় ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখর ছিল স্থানটি— “মাদকে না বলুন, সুস্থ সুন্দর সমাজ গড়ুন।”

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “কলমাকান্দা একটি সীমান্তবর্তী উপজেলা হওয়ায় পাশের দেশ ভারত থেকে সহজেই মাদক প্রবেশ করছে। এই মাদকই আমাদের সমাজে চুরি, সন্ত্রাস, রাহাজানির মতো অপরাধ বাড়িয়ে দিয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল দল হিসেবে আজ মানববন্ধনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি— দ্রুত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেপ্তার করুন। তা না হলে আমরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”

তিনি আরও বলেন, “মাদকের কারণে পারিবারিক ও সামাজিক বন্ধন ভেঙে যাচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বাড়ছে, পরিবারগুলো ভেঙে পড়ছে। এই অশুভ শক্তিকে রুখতে হলে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। আজকের এই মানববন্ধন কেবল একটি কর্মসূচি নয়, এটি একটি সামাজিক আন্দোলনের সূচনা। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স, এই কর্মসূচি অব্যাহত থাকবে।”

মানববন্ধনে বক্তারা বলেন, সীমান্ত অঞ্চলে মাদক চোরাচালানকারীদের দৌরাত্ম্য রোধে প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা স্থানীয় পর্যায়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো ও সীমান্তপথে কঠোর নজরদারি স্থাপনের দাবি জানান।

ব্যারিস্টার কায়সার কামাল আরও জানান, “দলীয় কিছু অসৎ ব্যক্তি যারা অপকর্ম ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই—দলীয় পরিচয়ধারী হলেও কেউ যদি মাদক বা চোরাচালানে জড়িত থাকে, তাকে ছাড় দেওয়া হবে না।”

কর্মসূচিতে হাজারো মানুষ উপস্থিত হয়ে মাদক ও চোরাচালানবিরোধী জোরালো বার্তা দেন।
আয়োজকদের মতে, এই ধরনের সামাজিক আন্দোলনই পারে তরুণ প্রজন্মকে রক্ষা করতে এবং মাদকমুক্ত রংছাতি ইউনিয়ন, কলমাকান্দা ও দুর্গাপুর গড়ে তুলতে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০১:৫৬   ৩৫৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ