ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কেন্দ্রীয় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বাউফল বিএনপি

কেন্দ্রীয় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বাউফল বিএনপি


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫


 কেন্দ্রীয় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বাউফল বিএনপি
পটুয়াখালী: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় বিএনপির নির্দেশে ৩১ দফা বাস্তবায়নে পটুয়াখালী -২ আসনের সম্ভাব্য প্রার্থী বাউফল উপজেলা বিএনপির সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার দলীয় উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের একদল অনুসারীদের নিয়ে বিভিন্ন ইউনিয়নে পথসভা,ও জনসংযোগ করেছে। পরে তিনি শনিবার বিকালে কালিশুরি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে এক জনসভা করেন।

এ জনসভায়, ধুলিয়া,কেশবপুর ও কালিশুরি ইউনিয়নের মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। পুর্ণ হয় মাঠ কানায় কানায়। জনস্রোতের ধারা বয়ে যায়। এ জনসভায় পৌরবিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন,১৭ বছর ফ্যাসিবাদের সরকার শেখ হাসিনার ক্ষমতা শেষ হয়েছে। গত ৪ আগস্ট ছাত্র -জনতার আন্দোলনে। কিন্তু একটি দল রাস্ট্র ক্ষমতায় আসার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে রাস্ট্রের ক্ষমতায় যেতে চায়। জনগনের ভোট নয়,পি,আর পদ্ধতিতে।

বিএনপির বহুদলীয় গনতন্ত্রে বিশ্বাসী বলে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নে আমরা মাঠে,গ্রামে শহরে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। জনগন তা বুঝেই বিএনপিকে ভোটে ক্ষমতায় নিতে চায়। তাই বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নেই এই দেশ স্বাধীন দেশ। স্বাধীন বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়নের বিএনপি বদ্ধ পরিকর। জনগনের দল বিএনপি।বিএনপি ব্যালটের মাধ্যমে ভোটে নির্বাচিত হয়ে রাস্ট্র ক্ষমতায় যাবে। কোন পি,আর ফিআরে নয়।এ জনসভায় উপস্থিত ছিলেন।

পটুয়াখালী জেলা বি এন পির সাবেক সদস্য, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি সালমা আলম লিলি বাউফল পৌর বি এন পির ভারপ্রাপ্ত সভাপতি জনাব শাহজাহান হাওলাদার বাউফল উপজেলা বি এন পির যুগ্ম আহ্বায়ক জনাব তসলিম তালুকদার, নাজিরপুর ইউনিয়ন বি এন পির সভাপতি, সহকারী অধ্যাপক জনাব জসিম উদ্দিন, বাউফল পৌর বি এন পির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,সহকারী অধ্যাপক জনাব আব্দুর রহমান সেলিম, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সাইফুল ইসলাম জসিম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম জসিম, সাবেক ছাত্রনেতা শাহীন রেজা, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ, ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌসিফুর রহমান রাফা,।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৪:২২   ৩৮৮ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ
দুমকিতে কেনাকাটায় জমছে ঈদ বাজার
কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক ছোট ভাইয়ের মারধরের শিকার বড় ভাই
কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা



আর্কাইভ