ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নিঝুমদ্বীপ সী-বিচ এলাকায় বালু উত্তোলন, সাবেক ইউপি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

নিঝুমদ্বীপ সী-বিচ এলাকায় বালু উত্তোলন, সাবেক ইউপি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫


নিঝুমদ্বীপ সী-বিচ এলাকায় বালু উত্তোলন, সাবেক ইউপি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

নোয়াখালী: হাতিয়ায় সী-বিচ থেকে বালু উত্তোলনের অভিযোগে সাবেক দুই ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা করেছে প্রশাসন। শুক্রবার বিকালে হাতিয়া থানায় মামলাটি করেন জাহাজমারা ইউনিয়নের সহকারী ভ’মি কর্মকর্তা মো: হুমায়ুন কবির।
মামলায় আসামী করা হয় নিঝুমদ্বীপ ইউনিয়নের সাবেক মেম্বার আনোয়ার হোসেন। তিনি একই ইউনিয়নের সম্প্রতি বিলুপ্ত হওয়া কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। অন্যজন সাহেদ উদ্দিন মেম্বার। তিনি একই কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া অন্যান্য আসামীরা বিএনপির রাজনীতির সাথে জড়িত।
জানাযায়, গত কয়েকদিন ধরে নিঝুমদ্বীপ জাতীয় উদ্যানের নামার বাজার এলাকার সী-বিচ থেকে বালু উত্তোলন করে আসছে একটি গ্রুপ। তারা সরাসরি ড্রেজার মিশিন বসিয়ে পাওয়ার টিলারের মাধ্যমে এই বালু বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। প্রশাসনের পক্ষ থেকে প্রথমে তাদেরকে বাধা দিলেও তারা তা উপেক্ষা করে অনৈতিক এই কাজটি করে আসছে।
পরে প্রশাসনের পক্ষ থেকে অভিযান দিয়ে বালু উত্তোলনে ব্যবহার করা ড্রেজার মিশিন সহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করে নিয়ে আসা হয়। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করে প্রশাসন।
এই বিষয়ে মামলার আসামী সাহেদ উদ্দিন মেম্বার জানান, বালু উত্তোলনের সাথে তিনি জড়িত ছিলেন না। এর পরও তাকে আসামী করা হয়েছে। যা সম্পূর্ণ পরিকল্পিত একটি বিষয়। বালু উত্তোলনের সাথে যারা জড়িত তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এই বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন বলেন, হাতিয়াতে বিভিন্ন জায়গায় অবৈধ ভাবে বালু উত্তোলনের চেষ্ঠা করা হয়েছে। যা কঠিন ভাবে প্রতিহত করা হয়েছে। নিঝুমদ্বীপ পর্যটন এলাকা। সেখানে বীচ থেকে বালু উত্তোলন করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয়ে মামলা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আসামীদের আইনের আওতায় আনা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৯:৫৮   ৩৬১ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ