ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » অনশন কর্মসূচিতে অংশ নিতে ৫০০ শিক্ষক ঢাকায় যাত্রা

অনশন কর্মসূচিতে অংশ নিতে ৫০০ শিক্ষক ঢাকায় যাত্রা


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫


অনশন কর্মসূচিতে অংশ নিতে ৫০০ শিক্ষক ঢাকায় যাত্রা

ভোলা: লালমোহন উপজেলা থেকে এমপিওভুক্ত (স্কুল, কলেজ, মাদ্রাসা) ৫ শতাধিক শিক্ষক অনশন কর্মসূচিতে অংশ গ্রহনের জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। শনিবার বিকেলে নাজিরপুর লঞ্চঘাট থেকে এমবি ক্যাপ্টেন লঞ্চে তারা রওয়ানা হয়েছেন।
শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা প্রজ্ঞাপন জারির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ জোট (স্কুল, কলেজ, মাদ্রাসা) এর আয়োজনে লাগাতার অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য শিক্ষকগণ ঢাকা যাচ্ছেন ।
লালমোহন উপজেলা এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ জোট (স্কুল, কলেজ, মাদ্রাসা) এর সমন্বয়কারী মোঃ আলমগীর হোসেন জানান, এমপিওভুক্ত শিক্ষকগণ দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার হয়ে আসছে। এজন্য আমরা বিভিন্ন সময়ে দাবি আদায়ের জন্য আন্দোলন করেছি। কিন্তু আমাদের বৈষম্য কমেনি।
আমরা আর বৈষম্যের শিকার হতে চাই না। এজন্য গত মাসের ১২ তারিখ ঢাকা প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকগণ আন্দোলন করার প্রেক্ষিতে মাননীয় শিক্ষা উপদেস্টার প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা দেয়া হবে। কিন্তু শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে গত ৫ আগস্ট বিশ্ব শিক্ষক দিবসে হঠাৎ ৫শ টাকা বাড়িভাড়ার প্রজ্ঞাপন জারি করা হয়। এমপিওভূক্ত শিক্ষকগণ তা ঘৃনা ভরে প্রত্যাখ্যান করে।
এরপর কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা ১২ অক্টোবর ঢাকা প্রেসক্লাবের সামনে আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু হয়। ওইদিন পুলিশ শান্তিপূর্ণ অবস্থানে সাউন্ড গ্রেনেড, জলকামান নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এরপর আমরা শহীদ মিনারে অবস্থান করি। কিন্তু বর্তমান শিক্ষা উপদেষ্টা শিক্ষক কর্মচারীদের দাবি মেনে না নিয়ে শিক্ষকদের সাথে তামাশা শুরু করেছে।
তিনি আরো বলেন, আগামীকাল রবিবার বেলা ১২ টার মধ্যে যদি আমাদের ন্যায্য দাবি মেনে না নেয়া হয়। তাহলে মার্চ টু যমুনা কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের ন্যায্য আন্দোলন চলবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৬:৩৬   ১৭৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ