ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কাজীর সিমলা নজরুল উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

কাজীর সিমলা নজরুল উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা


ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫


কাজীর সিমলা নজরুল উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

ময়মনসিংহ: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য ত্রিশালের কাজীর সিমলায় প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কাজীর সিমলা নজরুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ। বোর্ড কর্তৃক নির্বাচিত সভাপতি হয়েছেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মো. আনোয়ারুল কিবরিয়াকে। শনিবার দুপুরে নবনির্বাচিত সভাপতিকে ফুলেল জানিয়েছেন স্থানীয় বিশিষ্টজন ও শিক্ষার্থী অভিভাবকরা।

গত ১৪ অক্টোবর ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক কাজীর সিমলা নজরুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দেন। কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মো. আনোয়ারুল কিবরিয়াকে। এতে সাধারন শিক্ষক সদস্য হলেন মোহাম্মদ কেফায়েত উল্লাহ, অভিভাবক সদস্য মোহাম্মদ এনামুল হক এবং সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. আবু মনসুর মোয়াফেক।
শনিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি মো. আনোয়ারুল কিবরিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কাজীর সিমলা, রুদ্রগ্রাম, দুলালবাড়ী, পাড়ধানীখোলা ও দেওয়ানিয়াবাড়ী গ্রামের বিশিষ্টজনেরা ও শিক্ষার্থী অভিভাবকরা। পরে তাদের সঙ্গে মতবিনিময় করেন কমিটির নির্বাচিত সভাপতি ও সদস্যরা।
এসময় নবনির্বাচিত সভাপতি মো. আনোয়ারুল কিবরিয়া ঐতিহ্যবাহী কাজীর সিমলা নজরুল উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে ভুমিকা রাখতে এলাকার সকল শ্রেণিপেশার মানুষের আন্তরিক মতামত ও সহযোগিতা কামনা করেন।ে

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৭:৫৯   ২৪৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ