ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » বাংলাদেশ আহলে হাদিস তাবলীগের জাতীয় ইজতেমা প্রতিবন্ধকতার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

বাংলাদেশ আহলে হাদিস তাবলীগের জাতীয় ইজতেমা প্রতিবন্ধকতার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন


ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫


 

বাংলাদেশ আহলে হাদিস তাবলীগের জাতীয় ইজতেমা প্রতিবন্ধকতার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ময়মনসিংহ: বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলামের জাতীয় ইজতেমা-২০২৫ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সহ জবর দখলের প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশালে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১২-১৪ নভেম্বর ত্রিশালের ধানীখোলা মিলন সমাজ মাঠে আহলে হাদিস তাবলীগে ইসলামের জাতীয় ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয় মুসল্লীদের অভিযোগ প্রায় তিন যুগেরও অধিক সময় ধরে জাতীয় শূরা কমিটি ও কেন্দ্রীয় আমীরের তত্ত্বাবধানে ইজতেমা পরিচালিত হয়ে আসলেও এ বছর পরিচালনায় বাধ সেধেছে ইউনিয়ন বিএনপির আহবায়ক ফখরুল কবির।
৪৪তম জাতীয় ইজতেমা-২০২৫ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সহ জবর দখলের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা শনিবার (১৮ অক্টোবর) বিকালে জাতীয় ইজতেমার মিলন সমাজ মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় লিখিত বক্তব্যে আহলে হাদিস তাবলীগে ইসলাম ধানীখোলা মার্কাজের ভারপ্রাপ্ত আমীর শায়েখ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ধানীখোলা ইউনিয়নের বিএনপির আহ্বায়ক মোঃ ফখরুল কবির ইজতেমা জবর দখলের পায়তারা করছেন। গত ১৭ অক্টোবর কেন্দ্রীয় মার্কাজ মসজিদে গুটি কয়েকজনকে নিয়ে ইজতেমা বাস্তবায়ন নামে তথা কথিত একটি কমিটি গঠন করে নিজেই আহবায়ক মনোনীত হন।

একই সাথে ফখরুল কবির মনগড়া ভাবে শূরা কর্তৃক দায়িত্ব পালনকারী কেন্দ্রীয় মার্কাজের আমীর কে বাদ দিয়ে নতুন আমির নিযুক্ত করেন। যা জাতীয় শূরা কমিটি ও কেন্দ্রীয় আমীরসহ কেউ অবগত নয়।
ফখরুল কবীর ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য জাতীয় ইজতেমার গঠনতন্ত্র উপেক্ষা করে ও জাতীয় ইজতেমাকে বিতর্কিত করছে বলেও অভিযোগ করেন শায়েখ মোঃ মোস্তাফিজুর রহমান। তাঁর এমন ঘোষণা জাতীয় ইজতেমার জন্য ভীতি আতঙ্কের কারন হয়ে দাঁড়িয়েছে। সম্পূর্ণ রাজনৈতিক প্রভাব মুক্ত ইজতেমা বাস্তবায়নে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ আলহাজ্ব নাহিদুজ্জামান, জাতীয় শূরা সদস্য আব্দুর রাজ্জাক (গোষ্ঠা মার্কাজ), আব্দুর রাজ্জাক (পাড়াইল), শায়েখ আবুল বাশার, প্যান্ডেল জিম্মাদার আলহাজ্ব মেনায়েম হোসেন, তাফাজ্জল হোসেন দুলু, শায়েখ জামাল উদ্দিন প্রমূখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৪:১৫   ২১৪ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ