ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » জমি দখল নিতে হামলা-বসতঘর ভাংচুরের অভিযোগ

জমি দখল নিতে হামলা-বসতঘর ভাংচুরের অভিযোগ


ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫


জমি দখল নিতে হামলা-বসতঘর ভাংচুরের অভিযোগ

ময়মনসিংহ: ত্রিশালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখল করতে প্রতিপক্ষের ওপর হামলা ও বসতঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। বেড়া দিয়ে চলাচলের একমাত্র পথটি বন্ধ করে দেয়ায় গত ৭ দিন ধরে চরম ভোগান্তিতে একটি পরিবার।
জানা গেছে, উপজেলার কানিহারী ইউনিয়নের বালিদিয়া গ্রামের মৃত হাতেম আলীর দুই ছেলে আব্দুল করিম ও মিয়া হোসেনের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলেছিলো কয়েক বছর ধরে। আব্দুল করিমের ছেলেদের নামে ২২৭৫ দাগে ৫০ শতাংশ জমি জমাখারিজ হয়।

ওই একই দাগে ১৩ শতাংশ জমি খারিজ হয়েছে মিয়া হোসেনের নামে। আব্দুল করিমের ছেলেদের নামে জমাখারিজ হওয়া ৫০ শতাংশ জমির এক অংশে একটি টিনসেট ঘর নির্মাণ করেছিলেন। ওই ঘরের জায়গাটি মিয়া হোসেনের নিজের দাবি করে তিনি বেদখলের চেষ্টা করলে আদালতে মামলা করেন করিমের ছেলে নাঈম মিয়া।
চলতি বছরের ৭ জুলাই বিজ্ঞ আদালত ওই জমিতে বিবাদীদেরকে প্রবেশ নিষেধাজ্ঞার আদেশসহ ১৪৪ ধারা জারি করেন। গত ১৫ জুলাই ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৪৪ ধারার ওই আদেশের নোটিস জারি করেন। এরপর মিয়া হোসেনও আদালতে গিয়ে তার মতো করে, তার দাবি পেশ করলে, ৩০ জুলাই তার পক্ষে ১৪৪ ধারা জারি করে আদালত নালিশী ভুমিতে দ্বিতীয়পক্ষের প্রবেশ নিষেধ করে দেন। ০২ অক্টোবর ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৪৪ ধারার ওই আদেশের নোটিস জারি করে।
দুইপক্ষের ওপরই আদালত নিষেধাজ্ঞা জারি করলেও তা অমান্য করে গত ১১ অক্টোবর শনিবার দুপুরে আব্দুল করিমের একটি টিনসেট ঘর ভাড়াটে লোকজন নিয়ে ভেঙে গুড়িয়ে দেয় মিয়া হোসেনরা। বাঁধা দিতে গেলে হামলার শিকার হন করিম। তার গলা চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে বিবাদীরা। টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয়া হয় করিমের পরিবারের সদস্যদের চলাচলের একমাত্র পথ।

পরে ৯৯৯ ফোন করলে ঘটনাস্থলে যান ত্রিশাল থানা পুলিশ। ওই ঘটনায় ১২ অক্টোবর রোববার আব্দুল করিমের ছেলে নাঈম মিয়া বাদী হয়ে মিয়া হোসেন ও তার ছেলে শাহীন মিয়াসহ চারজনের নাম উল্লেখ করে ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সরেজমিনে দেখা যায়, করিমের একটি টিনসেট ঘর ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। বিভিন্নস্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ঘরের টিন। ঘরে থাকা বিশ্ববিদ্যালয়ে পড়–য়া দুই শিক্ষার্থীর বই ভাসছে পুকুরের পানিতে। করিমের পরিবারের সদস্যদের চলাচলের একমাত্র পথ বন্ধ করতে দেয়া হয়েছে টিনের বেড়া। প্রতিবেশিদের বাড়ির ভেতর দিয়ে ও ক্ষেতের আইল হয়ে চলাচল করতে হচ্ছে তাদেরকে।
ভোক্তভোগি আব্দুল করিম বলেন, আদালত তো তাকে ঘর ভাঙার অনুমতি দেয়নি। ভাড়াটে লোকজন নিয়ে ঘর ভাঙলো, মারধর করলো, শেষে চলাচলের রাস্তাটাও বন্ধ করে দিল। গত ৭ দিন ধরে চরম ভোগান্তিতে আছি।
আদালত আপনাকে বসতঘর ভাঙার অনুমতি দিয়েছেন কিনা তা জানতে চাইলে মিয়া হোসেন বলেন, আদালত দ্বিতীয়পক্ষ (আব্দুল করিম) কে প্রবেশ নিষেধ করে দিয়েছে। তারা আদালতের অর্ডার আইন্না ঘর করছে, আমি আদালতের অর্ডার আইন্না ঘর ভাঙছি।
মামলার তদন্ত কর্মকর্তা তারেক হাসান জানান, শান্তি রক্ষায় বিজ্ঞ আদালত ১৪৪ ধারার আদেশ জারি করেছে। ঘর ভাংচুরের ঘটনায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১০:০২   ৩০০ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


রাতে টিকটক নিয়ে দাম্পত্য কলহ, দুপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুই সেকমো বদলি
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২ সিসি ক্যামেরার উদ্বোধন
ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা
তারাকান্দায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি উত্তরা থেকে গ্রেফতার



আর্কাইভ