ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দশমিনায় ৪০ হাজার মিটার অবৈধ জালসহ ১৫ কেজি মা ইলিশ জব্দ

দশমিনায় ৪০ হাজার মিটার অবৈধ জালসহ ১৫ কেজি মা ইলিশ জব্দ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর ২০২৫


দশমিনায় ৪০ হাজার মিটার অবৈধ জালসহ ১৫ কেজি মা ইলিশ জব্দ

পটুয়াখালী: দশমিনায় ৪০ হাজার মিটার অবৈধ জালসহ ১৫ কেজি মা ইলিশ জব্দ করেছে মৎস্য দপ্তর, নৌপুলিশ ও কোস্টগার্ডের যৌথ টিম। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে শনিবার ১৮ অক্টোবর সকাল থেকে রাত পর্যন্ত তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে অভিযান চালানো হয়।
অভিযানে ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট ও সুতার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। এছাড়া উদ্ধার করা ১৫ কেজি মা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় কিছু জেলে মা ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে। অভিযানকারীরা এসব স্থান থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে হাজিরহাট এলাকায় নিয়ে পুড়িয়ে ধ্বংস করেন।
নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদাউস জানান, নিষেধাজ্ঞা চলাকালীন কেউ যেন নদীতে মাছ না ধরতে পারে, এজন্য নিয়মিত অভিযান চলছে। শনিবারের অভিযানে ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। তবে কোনো জেলেকে আটক করা হয়নি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, মা ইলিশ রক্ষায় অভিযান প্রতিদিন চলমান থাকবে। নদীতে কারেন্ট জাল ব্যবহার ও ইলিশ শিকারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি ২২ দিনের ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রয় নিষেধাজ্ঞা চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত। এ সময় মা ইলিশ রক্ষায় প্রশাসন, নৌপুলিশ ও কোস্টগার্ডের টহল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২০:৫৭   ২৮৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ