ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মশক নিধনে আলফাডাঙ্গা থানায় পরিচ্ছন্নতা অভিযান

মশক নিধনে আলফাডাঙ্গা থানায় পরিচ্ছন্নতা অভিযান


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর ২০২৫


মশক নিধনে আলফাডাঙ্গা থানায় পরিচ্ছন্নতা অভিযান

ফরিদপুর: আলফাডাঙ্গায় মশক নিধনে পরিচ্ছন্নতা অভিযান শুরু করছেন আলফাডাঙ্গা থানা কর্তৃপক্ষ। শনিবারে থানার বাউন্ডারীর মধ্যে ভিতর ও বাহিরে বিভিন্ন ধরনের আগাছা পরিস্কার করা হয়েছে। এতে করে যেমন থানার সৌন্দার্য্য বর্ধন হচ্ছে তেমনি মশক নিধনে কার্যকারী ভূমিকা রাখছে।
থানায় সেবা নিতে আসা একাধিক ব্যক্তি জানিয়েছেন, থানার পরিস্কার ও পরিচ্ছন্ন দেখে অনেক ভালো লাগছে। এখন থেকে মশার যন্ত্রণা অনেকটা লাঘব হবে। যাদের এখানে হাজত ঘরে বিভিন্ন অপরাধের জন্য স্বল্প সময়ের জন্য আটক রাখা হয়। তারা মশার যন্ত্রণা থেকে অনেকটা পরিত্রাণ পাবে। আমরা চাইবো আলফাডাঙ্গা থানা সবসময় পরিস্কার থাকুক। আশা রাখি এ পরিস্কার অভিযান অব্যহত থাকবে।
থানার একাধিক অফিসার ও স্টাফদের সাথে কথা বলে জানা যায়, বেশ কিছু দিন ধরে মশার উৎপাত অনেক বেড়েছে। অনেক আগাছা বড় হয়ে থানার সৌন্দার্য্য নষ্ট হচ্ছিল। বিষয়টি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম স্যারকে অবগত করলে তিনি কাজটি গুরুত্বসহকারে নিয়ে শ্রমিক দিয়ে পরিস্কার অভিযান শুরু করেছেন। এখন আশা রাখি থানার সেবাগ্রহীতাদের অনেক ভালো লাগবে। মশার উৎপাত কম হবে। থানার সৌন্দার্য্য বৃদ্ধি পাবে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, চলমান সময়ে মশার উৎপাত অনেক বেশি। যাহার জন্য মশা নিধন করা অত্যন্ত জরুরী ছিল। এ জন্য থানার মধ্যে যেখানে আগাছা রয়েছে পরিস্কার করা হচ্ছে। ময়লা থাকলে সেটাও পরিস্কার করা হচ্ছে। থানার সৌন্দার্য্য, সেবাগ্রহীতা ও স্টাফদের সুবিধার জন্য প্রতিমাসে আগাছা পরিস্কার করা হয়েছে। সবকিছু বিবেচনা করে আমরা পরিস্কার পরিচ্ছনা অভিযানে নেমেছি। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪৯:৪০   ৩৯৯ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ