ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারীতে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই

বোয়ালমারীতে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর ২০২৫


বোয়ালমারীতে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই

ফরিদপুর: বোয়ালমারীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কমপক্ষে ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আরো ৭/৮টি দোকানের অংশবিশেষ পুড়ে গেছে। শনিবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় জনগণের পাশাপাশি বোয়ালমারী ও মধুখালির ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কাদিরদী বাজারের বাচ্চু মোল্লার মার্কেটে অবস্থিত নাসিরের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানান। আগুনে মুদি, ঔষধ, চা, কাপড়, বীজ, জুতার দোকানসহ কমপক্ষে ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আরো ৭/৮টি দোকানের অংশবিশেষ পুড়ে গেছে।

স্থানীয় বাসিন্দা নিশিকান্ত দাশ বলেন, বাজারের বাচ্চু মোল্লার মার্কেটের নাসিরের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সাতৈর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি। তবে বোয়ালমারী ফায়ার সার্ভিসের সদস্যরা খরব পাওয়ার পর প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছেছে।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হিমাংশু শেখর বিশ্বাস বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। মধুখালি ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। আগুনের সুত্রপাত কিভাবে তা জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৫:০৮   ৩৪৩ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ