ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে জেলেদের হামলায় আহত ২, তিন জেলেকে কারাদণ্ড

বাউফলে জেলেদের হামলায় আহত ২, তিন জেলেকে কারাদণ্ড


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর ২০২৫


বাউফলে জেলেদের হামলায় আহত ২, তিন জেলেকে কারাদণ্ড

পটুয়াখালী: বাউফলের তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগে তিন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় অভিযানকারী দলের দুই সদস্য গুরুতর আহত হয়। এ ঘটনায় ৩ জেলেকে আটক করা হয়েছে।
রোববার ১৯ অক্টোবর সন্ধ্যার দিকে তেঁতুলিয়া নদীর মমিনপুর পয়েন্টে এ ঘটনা ঘটে। তিন জেলেকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত তাদের তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত জেলেরা হলেন, কেশবপুর ইউনিয়নের সুলতান আকনের পুত্র জসিম আকন (৩৮) ও অসিম আকন (৪০) এবং একই গ্রামের জালাল আকনের পুত্র মো. রেজাউল আকন (৪৫)। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মো. সোহাগ মিলু আটককৃত জেলেদের তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে বাউফল উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এমএম পারভেজ বলেন, আজ ২০ অক্টোবর সকাল নাগাদ ৭৬ জন জেলেকে আটক করা হয়েছে। বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে ২৮ জনকে। জরিমানা করা হয়েছে ৩৫ জনকে। আর অপ্রাপ্ত বয়সি হওয়ায় মুচলেকা দিয়ে ছাড় পেয়েছেন ১৩ জন। নিষেধাজ্ঞার শুরু থেকে আজ পর্যন্ত সর্বমোট তিন লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো জানান, তেঁতুলিয়া নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ১৬ টি আর অভিযান পরিচালনা করা হয়েছে ৭৮টি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:১৮:২৩   ৪৩০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ