ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু, গ্রেফতার ১

গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু, গ্রেফতার ১


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর ২০২৫


গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু, গ্রেফতার ১

পিরোজপুর: কাউখালীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে আহত মো: আলী (৩২) নামের এক যুবক মারা গেছে। রবিবার রাতে খুলনা ২৫০ শষ্যা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার মোঃ আলীকে মৃত ঘোষণা করেন। নিহত আলী উপজেলার শিয়ালকাঠী গ্রামের বান্দাঘাটা এলাকার হাকিম হাওলাদারের ছেলে। এ ঘটনায় রাতে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

জানাগেছে, রবিবার (১৯ অক্টোবর) রাত আটটার দিকে শিয়ালকাঠি বান্দাকাটা গ্রামে ডাকাত ডাকাত বলে কিছু লোকে চিৎকার করে মোঃ আলীকে এলাকাঊ স্থানীয়রা ডাকাত সন্দেহে মোঃ আলীকে আটক করে বেধড়ক মারধর করেন। এর পরে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে তাকে গনপিটুনি দিয়ে আহত করে হাত পা বেধে ফেলে রেখে দেয়।

পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আলীকে উদ্ধার করে রাত ৯ টার দিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। রাত সাড়ে ১২টার দিকে খুলনা হাসপাতালে চিকিৎসাধীন তার অবস্থায় মৃত্যু হয়।

নিহতের আত্মীয় স্বজন জানান, মোঃ আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন।এ ঘটনায় শিয়ালকাঠী ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান জানান, নিহত আলি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান জানান, সোমবার (২০ অক্টোবর) এ ঘটনায় আলীর স্ত্রী সোনিয়া বাদী হয়ে কাউখালী থানার মানলা দায়ের করেছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে মাসুদ হাওলাদার (৫২) নামে একজনকে গ্রেফতার করেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:২৬:১২   ৩৯৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ