ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » পুকুরে ডুবে শিশুর মৃত্যু,গ্রামজুড়ে শুধু নিস্তব্ধতা

পুকুরে ডুবে শিশুর মৃত্যু,গ্রামজুড়ে শুধু নিস্তব্ধতা


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর ২০২৫


পুকুরে ডুবে শিশুর মৃত্যু,গ্রামজুড়ে শুধু নিস্তব্ধতা

নেত্রকোনা: কলমাকান্দায় পুকুরে ডুবে সোয়াইবা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সোয়াইবা ওই গ্রামের মোশারফ হোসেন ও সাবিনা দম্পতির একমাত্র কন্যা।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সবাই নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। এসময় সোয়াইবা অজান্তে বাড়ির সামনের পুকুরের ধারে চলে যায়। একপর্যায়ে পা পিছলে পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোরশেদ নাহিদ শিশুটিকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ করেই প্রিয় কন্যা হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা-মা। হাসপাতাল প্রাঙ্গণে কান্নার রোল পড়ে যায়। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয়রা জানান, হাসিখুশি মেয়ে সোয়াইবা সারা বাড়ীতে হাঁটত, সবাইকে হাসাত। আজ সেই নিষ্পাপ মুখটা আর নেই—গ্রামজুড়ে শুধু নিস্তব্ধতা আর বেদনার হাহাকার।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পাঠানো হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে শিশুর মরদেহ স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:৩৭:৩০   ৩৯৬ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ