ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মঠবাড়িয়ায় চা দোকানীকে কুপিয়ে হত্যা

মঠবাড়িয়ায় চা দোকানীকে কুপিয়ে হত্যা


মাহি সিকদার
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর ২০২৫


মঠবাড়িয়ায় চা দোকানীকে কুপিয়ে হত্যা

পিরোজপুর: মঠবাড়িয়ায় আলম হাওলাদার (৭০) নামের এক চায়ের দোকানীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত আলম হাওলাদার উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে।

মঠবাড়িয়া থানা ও পরিবার সূত্রে জানাগেছে, রোববার রাতে আলম হাওলাদার তার চায়ের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এঘটনায় পুলিশ রাতেই ৩ জনকে আটক করেছে। স্থানীয়দের ধারণা দোকানের বকেয়া পাওনা টাকা চাওয়ায় মাদকাসক্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নিহতের ছোট ছেলে সরোয়ার হাওলাদার জানান,পাওনা টাকার চাওয়ার জন্য মেরে ফেলা হয়েছে। ঘটনার দিন দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। বকেয়া টাকা নিয়ে আমার সামনে বসে অনেক দিন ঝগড়া হয়েছে। গতকাল বড় শৌলা এলাকার সোনা উদ্দিন এর বাড়ির সামনে রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। আমি বাবার হত্যার বিচার চাই।

মঠবাড়িয়া থানার তদন্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, এ বিষয়ে তিনজনকে আটক করা হয়েছে। মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:৪৪:৩৫   ১৯৩ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ