ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বহিষ্কার

হাতিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বহিষ্কার


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর ২০২৫


হাতিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বহিষ্কার

নোয়াখালী: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হাতিয়া পৌরসভা শাখার আহ্বায়ক মোঃ আকরাম হোসেনকে বহিষ্কার করেছে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দল।

রবিবার (২০ অক্টোবর) নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাহবুব ফাহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নোয়াখালী জেলার অধিভুক্ত হাতিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আকরাম হোসেন দীর্ঘদিন ধরে সংগঠনের নিয়ম শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন কার্যকলাপে লিপ্ত রয়েছেন এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। এছাড়া তিনি দলের নেতৃবৃন্দের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করছেন।

সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান-এর যৌথ স্বাক্ষরে তাকে আহ্বায়ক পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ভবিষ্যতে তার বিরুদ্ধে আরও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ জানান, তার বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গিয়েছে। এছাড়াও সামাজিক মাধ্যমে সে দলের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করেছে।স্বেচ্ছাসেবক দলের নির্দিষ্ট কিছু নীতিমালা রয়েছে। এর বাহিরে গেলে সংগঠন তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৯:২১   ৩৮৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ