ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কোন কোন দলের রাজনৈতিক নেতারা আ’লীগে মতো ফ্যাসীবাদী আচরণের অনুকরন করছে: শিবির সভাপতি

কোন কোন দলের রাজনৈতিক নেতারা আ’লীগে মতো ফ্যাসীবাদী আচরণের অনুকরন করছে: শিবির সভাপতি


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর ২০২৫


কোন কোন দলের রাজনৈতিক নেতারা আ’লীগে মতো ফ্যাসীবাদী আচরণের অনুকরন করছে: শিবির সভাপতি

পিরোজপর: কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি মো.জাহিদুল ইসলাম বলেছেন, বিগত ১৫ বছরে আওয়ামীলীগ ও ছাএলীগ আমাদের সমস্ত কর্মকান্ড বন্ধ করে দিয়েছিল, কোরআনের প্রোগ্রাম করতে দেয়নি, এমনকি রমজানে ইফতারের প্রোগ্রাম করতে দেয়নি, সাধারণ ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন সময় তারা হামলা করে রক্তাক্ত করেছিল।

বর্তমানে দেখা যাচ্ছে কোন কোন দলের রাজনৈতিক নেতারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের মতো ফ্যাসীবাদী আচরণের অনুকরন করছে,আওয়াামী লীগ ও ছাএলীগের কর্মকান্ডের সাথে অনেকের কর্মকান্ড মিলে যাচ্ছে। ফলে তাদেরকেও আমরা ফ্যাসিবাদ বলতে বাধ্য হবো। আর ফ্যাসিবাদের কর্মকান্ডের কারণে আওয়ামী লীগ এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে,সাধারণ মানুষ ফ্যাসিবাদ আচরন পছন্দ করেনা।”

সোমবার (২০ অক্টোবর) দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ ও অনার্স প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ের ওপর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, “ছাত্রশিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে তার সততার জায়গা, আদর্শের জায়গায় কম্প্রোমাইজ করেনি, যদি করতো তাহলে ছাত্রশিবিরের এতদূর আসা সম্ভব হতো না। সাধারণ শিক্ষার্থীরা সেটা বুঝতে পেরেছে বলেই শিবির এতদূর আসতে পেরেছে। আমরা কাউকে শিবির করতে বলিনি, শিবির করতেও হবে না। শুধু শিবির সম্পর্কে জানতে বলি। শিবির তোমাদেরকে যেটা বলে তোমাদের পিতা মাতা ও তোমাদের সেটা বলে। শিবির তোমাদেরকে আদর্শ ছাত্র, ভাল ছাত্র হতে বলে যেটা তোমাদের অভিভাবকেরা ও সেটা বলে।”

ছাত্রশিবিরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি রাকিব মাহমুদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি রেদওয়ানুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্নালাল রায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো: শফিউল্লাহ, সোহরাওয়ার্দী কলেজের প্রভাষক নুপুর রানী মজুমদার, জেলা সভাপতি মো: এমরান খান, সাবেক জেলা সভাপতি অধ্যক্ষ জহিরুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)র যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৪:০৭   ৩৭৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ