ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে যৌন নির্যাতনের শিকার শিশু শিক্ষার্থী

সিংগাইরে যৌন নির্যাতনের শিকার শিশু শিক্ষার্থী


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর ২০২৫


সিংগাইরে যৌন নির্যাতনের শিকার শিশু শিক্ষার্থী

মানিকগঞ্জ: সিংগাইরে দ্বিতীয় শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেছেন শিশুর মা। ঘটনাটি ঘটেছে, গত শুক্রবার সকালে উপজেলার সায়েস্তা ইউনিয়নের কানাইনগর গ্রামে।
অভিযুক্ত তোফায়েল হোসেন (৬০)। সে উপজেলার সায়েস্তা ইউনিয়নের চর কানাইনগর গ্রামের মৃত আয়নাল ফকিরের ছেলে।
শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ গত রবিবার মামলাটি রুজু করেন। পুলিশ ওইদিন মামলাটি আদালতে প্রেরণ করেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আদালত শিশুটির ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়।
মামলার এজাহার ও থানাপুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মাদ্রাসা বন্ধ থাকায় শিশুটি শিক্ষক মাওলানা সিরাজুল ইসলামের সঙ্গে বাসায় ফিরে আসে।

ওই সময় শিশুটির পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় প্রতিবেশী তোফায়েল হোসেন চকলেট ও চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে নিয়ে যায়।কিছুক্ষণ পর শিশুটির মা বাড়ি ফিরে মেয়েকে খুঁজতে গিয়ে তোফায়েলের ঘরে প্রবেশ করলে দেখেন শিশুটিকে খাটে শুয়াইয়া যৌন নির্যাতন চালাচ্ছেন তোফায়েল।

তখন শিশুটির মা ডাক চিৎকার করিলে তোফায়েল দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে তার মা থানায় অভিযোগ দায়ের করেন।
সিংগাইর থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, এই ঘটনার বিষয়ে মামলা গ্রহণ করা হয়েছে। শিশুটিকে ২২ ধারা অনুযায়ী জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৩:০৯   ৪১৮ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ