ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর ২০২৫


পিরোজপুরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই

‎পিরোজপুর: জেলার সদর উপজেলার রানীপুর এলাকায় গতকাল রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচটি দোকান। সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত ২ দিকে পিরোজপুর সদর উপজেলার রাণীপুর এলাকার রানীপুর বাজারের পাঁচটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে।

স্থানীয়রা জানায়, আনুমানিক আড়াইটার দিকে আগুনে শত্রুপাত হয়। স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। একটি মোদি মনোহরি দোকান, একটি স্বর্ণের দোকান, একটি পল্টি মুরগি ও মুরগির খাবারের দোকান এবং একটি ফার্নিচারের দোকান এই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে দুর্ঘটনা ঘটতে পারে। ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ, ওয়্যার হাউস ইন্সপেক্টর যুগল বিশ্বাস জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। আনুমানিক ১২ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১১:১৫   ৩৫১ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ