ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ

হাতিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর ২০২৫


হাতিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ

নোয়াখালী: রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীর হাতিয়ায় লিফলেট বিতরণ করেছে বিএনপি। পরে জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রচারণার অংশ হিসেবে জনসভা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে হাতিয়া উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারীমুল হাই নাঈম। পরে আফাজিয়া বাজারে এক জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভাকে কেন্দ্র করে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য নেতাকর্মী এসে নলচিরা ঘাটে উপস্থিত হয়। দুপুরের পর থেকে গাড়ীযোগে কর্মী সমর্থকদের খন্ড খন্ড মিছিল নিয়ে নলচিরা ঘাটে আসতে দেখা যায়।
এর আগে পূর্ব নির্ধারিত সভায় অংশগ্রহণ করতে কারীমুল হাই নাঈম স্পীডবোট যোগে নলচিরা ঘাটে এসে পৌঁছেন। তাকে স্বাগত জানাতে অসংখ্য নেতা কর্মী ঘাটে উপস্থিত ছিলেন।
এসময় নেতা কর্মীদের মুহুর্মুহু স্লোগান ও করতালিতে মুখরিত হয়ে উঠে নলচিরা ঘাট এলাকা।
সভায় কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারীমুল হাই নাঈম নিজের প্রার্থিতার বিষয়ে আশা প্রকাশ করে বলেন, প্রার্থী অনেকেই আছেন। তবে যারা দলের জন্য কাজ করেছে, করবে ও সাধারণ মানুষের পাশে থাকবে, মানুষ এমন প্রার্থীকে খুঁজে নেবে। আমরা দলের জন্য কাজ করি, অতীতেও দলের জন্য কাজ করে গিয়েছি। হাজারো নির্যাতন নিপীড়ন সহ্য করে কখনো পিছিয়ে যায়নি।

সারা জীবন আমরা ধানের শীষের পক্ষে কাজ করে যাবো। ধানের শীষ কে জয় করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আমরা সারাদেশে সদস্য নবায়নে কাজ করছি। সদস্য নবায়নের মধ্য দিয়ে আমরা দেশে একটি বিপ্লব ঘটাবো।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৬:৩৯   ৫৫২ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ