ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন: মির্জা ফখরুল

রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন: মির্জা ফখরুল


অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর ২০২৫


রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশকে সুন্দর করে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন। চারদিকে যখন একটা অনৈক্যের সুর তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি।

সোমবার রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। দেশে অস্থিরতা চলছে উল্লেখ করে তিনি বলেন, জেন-জি’দের চিন্তা-ভাবনা এবং আমাদের চিন্তা-ভাবনার মধ্যে আকাশ-পাতাল তফাৎ। প্রজন্মের যে পার্থক্য এটা অস্বীকার করার উপায় নেই।

‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ নামের মাসিক ম্যাগাজিন আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থার জন্য দায়ী রাজনীতিবিদ ও আমলাতন্ত্র। এখানে শিক্ষার ওপরে খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে।

‘শিক্ষার্থীরা বিএ, এমএ পাস করে। কিন্তু কোনও চাকরি পায় না। কিন্তু সে যদি বিএসসি পাস করতো, পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটা ডিপ্লোমা নিতে পারতো ইলেকট্রিসিটির ওপরে অথবা অন্য বিষয়ের ওপরে তাহলে তার চাকরি কেউ আটকাতে পারতো না। এই যে নীতির ব্যাপারটা এখানেই রাজনীতিবিদদের ব্যর্থতা।’ -বলেন মির্জা ফখরুল।

শুধু অতি মেধাবীদের জন্য উচ্চ শিক্ষা এবং বেশিরভাগ সাধারণ শিক্ষার্থীদের জন্য ভোকেশনাল ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে সবচেয়ে ভালো হতো বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। মির্জা ফখরুল শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভবিষ্যৎ তোমাদের ডাকছে। নিজেকে তৈরি করতে হবে প্রতিযোগিতার জন্য। কারণ, এখনকার পৃথিবী প্রতিযোগিতার হয়ে গেছে।

বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয় পরিক্রমার ব্যবস্থাপনা সম্পাদক মোবারক হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান সবুর খান, বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আহ্বায়ক কবীর হোসেন প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫২:৩৩   ৭৫৭ বার পঠিত  | ●   ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির
● টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত



আর্কাইভ