ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » প্রেম করে বিয়ে, অবশেষে ঘাতক স্বামীর বালিশচাপায় মৃত্যু

প্রেম করে বিয়ে, অবশেষে ঘাতক স্বামীর বালিশচাপায় মৃত্যু


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫


প্রেম করে বিয়ে, অবশেষে ঘাতক স্বামীর বালিশচাপায় মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী পৌরসভার গাড়াখোলা গ্রামে স্বামীর হাতে স্ত্রীর হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২০ অক্টোবর) সকালে ভাড়া বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

এজাহার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে ফরিদপুর সদর উপজেলার বঙ্গেসর্দি গ্রামের শ্রী বাসুদেব দাসের ছেলে সৌরভ কুমার দাস (২২) প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেন মধুখালী পৌরসভার গাড়াখোলা গ্রামের বাবলু কুমার ঋষির মেয়ে ঝরনা ওরফে বন্যা (২০)-কে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। তাদের ঘরে রয়েছে দুই বছর দশ মাস বয়সী এক পুত্র সন্তান।

দাম্পত্য বিরোধের জেরে প্রায় এক বছর ধরে বন্যা তার বাবার ভাড়া বাড়িতে অবস্থান করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ অক্টোবর) সকাল ৬টা ৩০ মিনিটের দিকে সৌরভকে বন্যার ঘর থেকে বের হতে দেখা যায়।

বন্যার মা শেফালী রানী জানান, প্রতিদিনের মতো ভোরে তিনি অন্যের বাড়িতে কাজ করতে যান। সকাল ১১টার দিকে কাজ শেষ করে বাড়িতে ফিরে এসে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পর দরজা খুলে ভিতরে প্রবেশ করলে দেখতে পান, বন্যার মুখের উপর বালিশ চাপা অবস্থায় পড়ে আছে। বালিশ সরিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে তিনি পুলিশে খবর দেন।

খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বন্যার মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পরদিন মঙ্গলবার (২১ অক্টোবর) ময়নাতদন্ত শেষে বিকেল ৫ টায় মধুখালী মহাশ্মশানে বন্যার দাহক্রিয়া সম্পন্ন হয়।

এ বিষয়ে মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) রুস্তম আলী বলেন, “এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত স্বামী সৌরভ কুমার দাসকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এদিকে, এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘৃণ্য এই হত্যাকাণ্ডের দ্রুত ও কঠোর বিচার দাবি করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৪:২৫   ১৮২ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ