ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে চোরাই হওয়া ২৯ মোবাইল উদ্ধার,আটক ৪

পিরোজপুরে চোরাই হওয়া ২৯ মোবাইল উদ্ধার,আটক ৪


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫


পিরোজপুরে চোরাই হওয়া ২৯ মোবাইল উদ্ধার,আটক ৪

পিরোজপুর: জেলা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া মোট ২৯টি মোবাইল ফোন এবং ২৬,১৮০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ৩টি ফেইক ফেসবুক একাউন্ট শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর ) বেলা ১১টার সময় জেলা পুলিশ সুপার কার্যালয় বসে আনুষ্ঠানিক ভাবে এই তথ্য দেন পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের (পিপিএম)

পিরোজপুর জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া শাখার সদস্যরা জেলার বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করেন। অভিযানে নাজিরপুর, ভান্ডারিয়া, নেছারাবাদ, ইন্দুরকানী, মঠবাড়িয়া ও কাউখালী থানার এলাকাগুলো থেকে হারানো মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

জেলার পুলিশ সুপার জনাব খান মুহাম্মদ আবু নাসের (পিপিএম)-এর নির্দেশে পুলিশ সদর দপ্তরের আইসিটি ও মিডিয়া শাখার প্রযুক্তিগত সহায়তায় মোবাইলগুলোর অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে প্রতিটি থানার ওসিদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মোবাইলগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

অন্যদিকে, সোমবার (২০ অক্টোবর ) ভান্ডারিয়া থানার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিস ডেলিভারিম্যান সেজে মোবাইল ও টাকা হাতিয়ে আসছিল। এ সময় তাদের কাছ থেকে ২৬,১৮০ টাকা উদ্ধার করা হয়।

জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এবং সাইবার টিমের সদস্যদের সহায়তায় প্রতারকদের শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।

ভুক্তভোগীরা তাদের হারানো মোবাইল ও টাকা ফিরে পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে তারা সর্বদা তৎপর থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০২:২৬   ১৯০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ