ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থীর সমাবেশ

আগৈলঝাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থীর সমাবেশ


আজাদ রহমান,স্টাফ রিপোর্টার (আগৈলঝাড়া)
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫


আগৈলঝাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থীর সমাবেশ

বরিশাল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী রাসেল সরদার মেহেদীর সাথে ওয়ার্ড সদস্যের মতবিনিময় সভা হয়েছে।

সোমবার সন্ধ্যায় গৈলা মডেল ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সুজনকাঠী সমাজ কল্যান সংসদ’র সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ গৈলা ইউনিয়ন শাখার সভাপতি মুফতি মো.নুর নবী সরদারের সভাপতিত্বে ওয়ার্ড সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত (হাতপাখা)’র প্রার্থী রাসেল সরদার মেহেদী।

সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আগৈলঝাড়া উপজেলা সেক্রেটারী মো.পারভেজ মিয়া। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মো.আল-আমিন হোসেন (ঝন্টু), ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন গৈলা ইউনিয়ন সভাপতি মাওলানা রাকিবুল হাসান, উপজেলা মুজাহিদ কমিটির সেক্রেটারী মো.জাহাঙ্গীর হোসেন বেপারী, ইসলামী আন্দোলন গৈলা ইউনিয়ন সেক্রেটারী মো.বশির আহাম্মেদ সরদার, ইসলামী আন্দোলনে বাংলাদেশ গৈলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতি মো.হারুন মোল্লা, গৈলা ইউনিয়ন ইসলামী আন্দোলনে সাংগঠনিক সম্পাদক মো.জাকির হোসেন মোল্লা, উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলন সড়ক পরিবহন সম্পাদক মোহাম্মাদ সরদার, ইসলামী আন্দোলনে বাংলাদেশের গৈলা ইউনিয়ন সহ-সম্পাদক মো.দেলোয়ার মোল্লা, ইসলামী শ্রমিক আন্দোলনের সহ-সম্পাদক মো.মহিদুল মোল্লাসহ প্রমুখ।
সমাবেশ শেষে জুলাই ছাত্র আন্দোলন ও বরিশাল-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ’র (হাতপাখা)’র প্রার্থী রাসেল সরদার মেহেদীর দলীয় বিভিন্ন কর্মসূচীর উপর ভিডিও প্রদর্শন করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৮:১৫   ৪৬২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ