ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫


নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

পিরোজপুর: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নাজিরপুর উপজেলা সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী তাপস (৩০) ও তার ভাই জানেবুল ইসলাম চৌধুরী ঠান্ডু (৩২) কে ঢাকায় গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) ভোররাতে তাদের ঢাকার মিরপুর কাজীপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে মিরপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত তরিকুল ইসলাম চৌধুরী তাপস নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তার সহোদর জানেবুল ইসলাম চৌধুরী ঠান্ডু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। তারা উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের পশ্চিম ছোট বুইচাকাঠী গ্রামের মৃত হাবিবুর রহমান চৌধুরীর ছেলে।

এ বিষয়ে তাদের মেজো ভাই নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু বলেন, ছাত্রলীগ সভাপতি তাপস ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ঢাকায় থাকতেন। দীর্ঘ দিন তার সঙ্গে কোনো যোগাযোগ নাই। শুনেছি কয়েক দিন আগে ছোট ভাই ঠান্ডু টাকা দিতে তার কাছে ঢাকায় যায়। সেই উপলক্ষে ছোট দুই ভাই মিরপুরের কাজীপাড়া এলাকায় তাদের এক ভাগ্নের বাসায় রাতে থাকে। সেখান থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুঁইয়া বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নাজিরপুরের সভাপতি তরিকুল ইসলাম তাপসের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৩:২৯   ১৪৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ