ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » সততার শ্রেষ্ঠ পুরস্কার পেলেন উলিপুর থানার জিল্লুর রহমান

সততার শ্রেষ্ঠ পুরস্কার পেলেন উলিপুর থানার জিল্লুর রহমান


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫


সততার শ্রেষ্ঠ পুরস্কার পেলেন উলিপুর থানার জিল্লুর রহমান

‎কুড়িগ্রাম: জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান।
‎
‎সোমবার (২০ অক্টোবর) পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় ওসি জিল্লুর রহমানের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়।
‎
‎সেপ্টেম্বর/২০২৫ মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ অবদান, মাদক উদ্ধার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার।
‎
‎পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান মাসিক সভায় কুড়িগ্রাম জেলায় সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উষ্কানী, মাদক নির্মূল, অপরাধ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ যে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে দিকনির্দেশনা প্রদান করেন।সততা, সাহসিকতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কুড়িগ্রামের নাগরিকদের পুলিশিং সেবা প্রদানের কঠোর নির্দেশনা ও প্রেষণা প্রদান করা হয়। এছাড়াও কুড়িগ্রাম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৯:৫৮   ৫৪৩ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ