ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সেতুতে ফাটল, ঝুঁকি নিয়ে যানচলাচল

সেতুতে ফাটল, ঝুঁকি নিয়ে যানচলাচল


শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর(বরিশাল)
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫


বরিশাল: ঢাকা - বরিশাল মহা সড়কের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে খালের উপর নির্মিত সেতুটিতে ফাটল দেখা দেয়ায় জীবনের ঝুকি নিয়ে ওই সেতু দিয়ে হাজার হাজার যান বাহন চলাচল করছে। সেতুটির নিচে একাধিক স্থানে মারাত্মক ফাটল ধরার পরেও যানবাহন চলাচল করায় যে কোন সময় ঘটতে পাড়ে বড় ধরনের দূঘটনা ফলে দক্ষিঞ্চলের সাথে ঢাকা সহ সারা দেশের সরা সরি সড়ক যোগাযোগ বন্ধ’র আশংকা রয়েছে।

ইতি মধ্যে বরিশাল সড়ক ও জনপদ (সওজ) বিভাগ সেতুটি সচল রাখতে নিচে বালুভর্তি ব্যাগ ও লোহার পাত বসিয়ে সাময়িক প্রটাকসনের ব্যাবস্থা নিলেও আতংকের মধ্যে সময় পার করছেন সাধারন মানুষ।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ আলী সুজা ২১ আক্টেবর সেতুটি পরিদর্শন করে দূঘটনার শংকা প্রকাশ করেছেন। স্থানীয়রা জানিয়েছেন প্রায় শত বছর আগে নির্মিত বামরাইল খালের উপর নির্মিত ব্রীজটির আবস্থা নাজুক ওই ব্রীজ দিয়ে সবোর্চ্চ ৮ টনের বেশী মালামাল বহনকারী যানবাহন চলাচল করা ঝুঁকি হলেও অহরহ ২৫-৩০ টন বোঝাই ট্রাক চলাচল করছে ফলে যেকোন সময় ঘটতে পাড়ে বড় ধরনের দূঘটনা। সড়ক দিয়ে চলাচলকারী একাধিক ট্রাক চালকরা জানিয়েছেন সেতুটি ঝুকিপূর্ন দ্রুত বিকল্প ড্রাইভেরশন রোড় করে বিকল্প ভাবে যানবাহন চলাচল করার ব্যাবস্থা করলে দূঘটনার কবল থেকে তারা রক্ষা পাবেন।

উপজেলা শ্রমিক দল সভাপতিও সাবেক ইউপি সদেস্য জিয়া আমিন জানান বামরাইল বাজারের উপর দিয়ে বয়ে যাওয়া সড়কের উপর নির্মিত সেতুটি বেশ ঝুকিপূর্ন বলুর বস্তা দিয়ে কোনমতে জোড়াতালি দিয়ে সেতুটি সচল রাখা হয়েছে সড়ক বিভাগ দ্রুত বিকল্প সড়ক নির্মন না করলে বড় ধরনের দূঘটনা ঘটতে পারে।

বাস চালক ফরিদ হোসেন বলেন, বসের ওজন কম বাস চলাচল করলেও ভারি ট্রাক নিয়ে যে কোন সময় সেতুটি ভেঙ্গে নিচে পানি’র মধ্যে পড়ে বড় ধরনের দূঘটনা ঘটতে পাড়ে।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আলী সুজা বলেন, প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করছে বামরাইল বাজারের সেতুটি দিয়ে অনেক পুরাতন হওয়ার কারনে সেতুটি এখন ঝুকিপূর্ন মহা সড়কটি অনেক ব্যাস্ততম হওয়ার কারনে বিকল্প সড়ক নির্মান করার জন্য তিনি উর্ধতন কতৃপক্ষকে জানিয়ে দ্রুত ব্যাবস্থা নেয়ার সুপারিশ করবেন।

বরিশাল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, সেতুটি বাস ও ট্রাক চলাচলের জন্য ঝুকিপূর্ন আপতত আমরা কোন মতে সংস্কার করেছি দ্রুত বিকল্প ব্যাবস্থা গ্রাহন করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৬:১৯   ১৭৮ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ