ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে চড়া দামে সবজি বিক্রি, বিপাকে নিম্ম আয়ের মানুষ

কাউখালীতে চড়া দামে সবজি বিক্রি, বিপাকে নিম্ম আয়ের মানুষ


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫


কাউখালীতে চড়া দামে সবজি বিক্রি, বিপাকে নিম্ম আয়ের মানুষ

পিরোজপুর: কাউখালীতে সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাহিরে ফলে বাজার করতে আসা ক্রেতারা হিমশিম খাচ্ছে। বাজারে আসতে শুরু করেছে আগাম শীতকালীন বিভিন্ন ধরনের সবজি। সরবরাহ স্বাভাবিক রয়েছে তারপরও বাড়তি দামে সবজি বিক্রি হচ্ছে। অল্প আয়ের মানুষের ভোগান্তির শেষ নেই।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল দশটার দিকে উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে, বাজারে আগাম শীতকালীন সবজি আসতে শুরু করলেও দাম বেশ চড়া। বাজারে প্রতি কেজি সিম ১৭০ টাকা থেকে ১৯০ টাকা, বেগুন ৯০ টাকা থেকে ১২০ টাকা, বাঁধাকপি ৮০ টাকা, বরবটি ৭০ টাকা, করলা ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, কচুরগাডি ৪০ টাকা, মূলা ৬০ টাকা, পটল ৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, রেহা ৬০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, শসা ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া লাউ শাক ও লাল শাকের মুটি ৩০ টাকা থেকে ৫০ টাকা, প্রতিপিস লাউ ৭০ টাকা থেকে ১৩০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা ক্রেতা রিক্সাচালক লিটন শেখ জানান, দৈনিক আমার ইনকাম ৫০০ টাকা থেকে ৬০০ টাকা । বাজারে সবজি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়ছে তাতে আমাদের মত ক্রেতাদের সবজি কিনে খাওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে বাজার দর আমাদের সামর্থ্যের বাইরে চলে গেছে।

বাজার করতে আসা ক্রেতা আবুল বাশার বলেন, বাজারে ৭০ টাকা নিচে কোন সবজি পাওয়া যাচ্ছে না। আমাদের মত নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের পক্ষে সবজি কিনে খাওয়া অসম্ভব হয়ে পড়েছে। মাছ মাংসের বাজারে যাওয়া তো স্বপ্নের ব্যাপার।

কাউখালী উত্তর বাজারের সবজি বিক্রিতা ও দক্ষিণ বাজারের সবজি বিক্রেতা আল-আমিন হোসেন বলেন, স্থানীয় পর্যায়ে সবজি কম হওয়ায় আমাদের অন্য বাজার থেকে সবজি কিনে এনে বিক্রি করতে হয়। আমরা খুলনার আড়ং সহ দেশের বিভিন্ন স্থান থেকে কাঁচামাল আনতে হয়। পরিবহন খরচ বেশি হয় সবজির দাম একটু বেশি।

বাজারে আসা ক্রেতারা বলেন, বাজার মনিটরিং ব্যবস্থা দুর্বল থাকার কারণে কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে সবজি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করে।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা জানান,বাজার মনিটরিং ব্যবস্থা যতই জোরদার করি না কেন স্থানীয় পর্যায়ে উৎপাদন বাড়াতে হবে। বাজারে চাহিদার চেয়ে সরবরাহ কম। তাই স্থানীয় পর্যায়ে উৎপাদন বাড়ালে বাজারের সবজির দাম অটোমেটিক কমে যাবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০৭:১১   ১৬৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ