ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মাটির গর্ভে হারিয়ে যাচ্ছে কোটি টাকার ফেরি

মাটির গর্ভে হারিয়ে যাচ্ছে কোটি টাকার ফেরি


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫


মাটির গর্ভে হারিয়ে যাচ্ছে কোটি টাকার ফেরি

পটুয়াখালী: দুমকিতে অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে সড়ক ও জনপদ বিভাগের অধীনে কোটি টাকার সম্পদ। নিরাপত্তার অভাবে রাতের আঁধারে চুরি হয়ে যাচ্ছে যন্ত্রাংশ। রোদ-বৃষ্টি, পানি ও কাঁদার আস্তরণে এখন অচল দুটি ফেরি । স্থানান্তর না হওয়া ও তদারকির অভাবে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে এসব সম্পদ।

দীর্ঘদিন ধরে শ্রমিক-কর্মচারীদের পদচারণা না থাকা ও ফেরি চলাচল না করায় ফেরীসহ আশে-পাশের জায়গা আগাছায় ছেয়ে গেছে। এ অবস্থায় খোলা আকাশের নিচে পড়ে থাকা কোটি টাকার এ নৌ-যান দুটি নষ্ট হয়ে যাচ্ছে।

জানা যায়, ২০২১ সালের ২৪ শে অক্টোবর পায়রা সেতু চালু হওয়ার পর সাবেক মন্ত্রী জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এর ক্ষমতায় তার বাড়ির সামনে দুমকির বাহেরচর এলাকায় পায়রা নদীতে ফেরি দুটি নিয়ে রাখা হয়। যা বর্তমানে অকেজো অবস্থায় পড়ে আছে। যার বেশিরভাগ মালামাল ইতোমধ্যে চুরি হয়ে গেছে।

সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরে পড়ে থাকায় বেশিরভাগ মূল্যবান যন্ত্রপাতি নেই ফেরিতে। ভেতরের বেশিরভাগ জায়গায় আবর্জনার স্তূপ। মাটির আস্তরে এবং পানি কাঁদায় ঢেকে গেছে ফেরি দুটির অধিকাংশ অংশ। অনেক মালামাল নষ্ট হয়ে গেছে। কিন্তু সরকারি এসব সম্পত্তি রক্ষার জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

উপজেলার ঝাটারা এলাকার মো: জসিম উদ্দিন বলেন, কর্তৃপক্ষের কাছে দাবি সরকারি সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো নিলামের মাধ্যমে বিক্রি বা অন্য কোথাও কাজে লাগালে ভালো হতো। নদীর পাড়ে দুটি ফেরি পড়ে আছে। সরকারি কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে। এগুলো এখান থেকে নিয়ে কাজে লাগানো প্রয়োজন।

পার্শ্ববর্তী জলিশা এলাকার মো: শাহিন বলেন, অকেজো ফেরিগুলো নিলামে বিক্রি আর সচল বাকিগুলো সংস্কার করে জনগণের সেবার আওতায় আনা সম্ভব বলে তিনি মনে করেন।

এ বিষয়ে পটুয়াখালী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার বলেন, বাহেরচর এলাকায় পায়রা নদীর পারে পরে থাকা ফেরি সম্পর্কে তার জানা আছে। খুব দ্রুত সময়ে অত্র বিষয়ের যথার্থ ব্যবস্থা গ্রহণ করার জন্য পদক্ষেপ নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১৫:৫৭   ৪৭৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ