ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দশমিনায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

দশমিনায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫


দশমিনায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

পটুয়াখালী: দশমিনায় পুকুরের পানিতে ডুবে রাফি নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার চরবোরহান ইউনিয়নের ৯নং ওয়ার্ড চর উত্তর শাহজালাল গ্রামে শিশুটির নানা বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত রাফি উপজেলার বহরমপুর ইউনিয়নের নেহালগঞ্জ গ্রামের সিদ্দিক বেপারির ছেলে। মানসিক ভারসাম্যহীন মা শারমিন বেগমের সাথে সে নানা বাড়িতে থাকত। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাফির পিতা সিদ্দিক বেপারি দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তানদের খোঁজখবর নিতেন না। তাই মানসিক ভারসাম্যহীন শারমিন বেগম ছেলেকে নিয়ে চর উত্তর শাহজালাল পিতার বাড়িতে থাকতেন।
সন্ধ্যার দিকে সবার অগোচরে ঘরের বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হয় রাফি। অনেকক্ষণ তাকে না দেখে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির মধ্যে পুকুরে ভাসতে দেখতে পায় স্বজনরা।
পুকুর থেকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রাহুল বিন হালিম শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪১:৫৭   ১৯৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ