ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » দিপাবলীর রাতে শিশুকে ধর্ষণ, দেখে ফেলায় দাদিকে কুপিয়ে হত্যা

দিপাবলীর রাতে শিশুকে ধর্ষণ, দেখে ফেলায় দাদিকে কুপিয়ে হত্যা


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫


দিপাবলীর রাতে শিশুকে ধর্ষণ, দেখে ফেলায় দাদিকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ: ফুলপুরে ৪ বছরের এক শিশু ধর্ষণের সময় দেখে ফেলায় দাদিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ফুলপুর পৌর এলাকার ৯ নং ওয়ার্ড আমুয়াকান্দা খাদ্য গুদাম এলাকায় এই ঘটনা ঘটে।

জানাযায় গত সোমবার ১৯ অক্টোবর দিপাবলীর রাত ৯ টার দিকে ওই শিশুটিকে একা পেয়ে পরিত্যক্ত জায়গায় নিয়ে আবু রবিদাস নামের এক যুবক শিশুকে ধর্ষণ করে। এ ঘটনা দেখে চিৎকার চেঁচামেচি করায় শিশুটির বিধবা দাদী ফুলবলী রবিদাস (৫৪)কে কুপিয়ে আহত করে পালিয়ে যায় ধর্ষক আবু রবিদাস।

পরে আহত অবস্থায় ফুলবলি রবিদাসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে আজ সকালে সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ধর্ষক আবু রবিদাস (৩২) কে আটক করেছে ফুলপুর থানা পুলিশ।আবু আমুয়াকান্দা এলাকার মুচি বাড়ির কচুয়া রবিদাসে ছেলে।

স্থানীয় জনপ্রতিনিধি,ফুলপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবিএম মোশারফ হোসেন জানান,দিপাবলীর রাতে মুচি সম্প্রদায়ের ঐই শিশুকে ধর্ষণ করতে দেখে ফেললে ধর্ষক আবু রবিদাস শিশুটির দাদীকে মাথায় কুপিয়ে পালিয়ে যায়।পরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ রাতে অভিযুক্তকে আটক করে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল হাদি জানান,অভিযুক্ত আবু রবিদাস কে আটক করা হয়েছে।শিশুটির দাদী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।শিশুটি একি হাসপাতালে চিকিৎসাধীন আছে,এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৪:৫৭   ৫৪৭ বার পঠিত  |            







ময়মনসিংহ থেকে আরও...


খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
ফুলপুর মিনি পার্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য বিদায়ী ইউএনওর
ফুলপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৩ হাজার টাকা জরিমানা
এমপি মুহাম্মদুল্লাহকে প্রাণনাশের হুমকি, থানায় খেলাফত মজলিসের অভিযোগ
ফুলপুরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা



আর্কাইভ