ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

মধ্যনগরে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫


মধ্যনগরে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল রায়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসাহিদ তালুকদার, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক গোলাম জিলানী, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক টিটু রঞ্জন তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন, বিজিবি প্রতিনিধি, প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের প্রধান শিক্ষকবৃন্দ ও প্রতিনিধি, এনএসআই কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার এবং ইসলামী দলগুলোর প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মাদক, বাল্যবিবাহ, জুয়া এবং সামাজিক অনিয়ম প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সকলের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর ও সুস্থ সমাজব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও উজ্জ্বল রায় বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সবসময় সচেষ্ট। তবে মাদক, বাল্যবিবাহ ও জুয়া প্রতিরোধে সকলের অংশগ্রহণ অপরিহার্য। সকলের সহযোগিতা পেলে একটি সুন্দর ও সুশৃঙ্খল মধ্যনগর গড়ে তোলা সম্ভব।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৭:২৩   ৪১৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ