ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
![]()
পিরোজপুর: কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার (২২ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির আয়োজনে, বাল্য বিয়েকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, করলে সঞ্চয় ২০০ টাকা সরকার দেবে ৪০০ টাকা এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাউখালী এস বি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে সচেতনতা মূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
কাউখালী এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ।
কাউখালী এস বি সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক ও একাডেমিক চিফ মোঃ মোস্তফা কামাল, শিক্ষিকা মুন্নি খানম, বিআরডিবি অফিসের মাঠ সংগঠক মনিকা আক্তার।
প্রশিক্ষণ শেষে ছাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, সহকারি পল্লী উন্নয়ন অফিসার সুব্রত বৈদ্য।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:১৫:০৯ ১২৩ বার পঠিত | ● কাউখালী ● কিশোরী ● প্রশিক্ষণ ● সচেতনামূলক