ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় শিক্ষককে চাকুরীর প্রলোভনের প্রতারনা, গ্রেপ্তার

আগৈলঝাড়ায় শিক্ষককে চাকুরীর প্রলোভনের প্রতারনা, গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫


আগৈলঝাড়ায় শিক্ষককে চাকুরীর প্রলোভনের প্রতারনা, গ্রেপ্তার

বরিশাল: মানুষ গড়ার কারিগর শিক্ষক’র প্রতারনায় শতশত পরিবার নিঃস্ব হয়েছে। এঘটনায় আগৈলঝাড়া থানায় ও আদালতে একাধিক মামলা চলমান রয়েছে তার বিরুদ্ধে। একটি মামলায় তার সাজাও হয়েছে। প্রতারনা কারনে ওই শিক্ষক চাকুরী হারিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পরে র‌্যাবের জালে ধরা পরেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
প্রতারনার স্বীকার ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক গ্রামের রমেশ চন্দ্র হালদারের ছেলে ও ছয়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুপদ হালদার(৫০)। শিক্ষকতা পেশাকে পুঁজি করে দীর্ঘদিন ধরে সাধারন মানুষকে বিভিন্ন দপ্তরে চাকুরীর প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। দীর্ঘদিনও এসকল চাকুরী প্রত্যাশীরা চাকুরী না পেয়ে টাকা উত্তোলনের জন্য তার কাছে ধরনা দিয়ে ব্যর্থ হয়। এঘটনার পর একাধিক ভুক্তভোগী আগৈলঝাড়া থানা ও বরিশাল আদালতে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রতারনার মামলা দায়ের করেন।

উপজেলার ফুল্লশ্রী গ্রামের জিতেন্দ্র নাথ মজুমদারের ছেলে কালাচাঁদ মজুমদার ১৫ লক্ষ টাকা আদায়ের জন্য বরিশাল আদালতে ২০২৩ সালে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় শিক্ষকের এক বছরের সাজা প্রদান করেন আদালত। দূর্নীতির দায়ে ওই শিক্ষকের সাজা হওয়ায় ওই শিক্ষককে চাকুরীচ্যুত করেন কর্তৃপক্ষ। মামলার পর চাকুরী হারিয়ে শিক্ষক বিষ্ণুপদ হালদার দীর্ঘদিন পলাতক ছিলেন। মঙ্গলবার বিকেকে র‌্যাব-৩’র সদস্যরা ঢাকার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে আগৈলঝাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

এসংবাদ ছড়িয়ে পরলে  বুধবার সকালে প্রতারনার স্বীকার শতশত লোকজন থানায় ভিড় করেন। এছাড়াও তার বিরুদ্ধে আগৈলঝাড়ায় থানায় ৬টি সিআর মামলা রয়েছে। বাকাল গ্রামের অনিতা মজুমদারকে স্বাস্থ্য কর্মীপদে চাকুরী দেওয়ার জন্য ৪ লক্ষ টাকা ও নিমাই মজুমদারকে প্রাথমিক শিক্ষক পদে চাকুরী প্রলোভন দেখিয়ে ১১ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক শিক্ষক বিষ্ণুপদ হালদার।

এছাড়াও আগৈলঝাড়া, গৌরনদী, উজিরপুর, কালকিনি, ডাসার, কোটালীপাড়াসহ বিভিন্ন স্থান থেকে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা প্রতারনার মাধ্যমে হাতিয়ে নেয় শিক্ষক বিষ্ণুপদ হালদার। এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে আদালতে একটি মামলার সাজাসহ আগৈলঝাড়া থানায় ৬টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে স্থানীয়দের অসংখ্যা মৌখিক প্রতারনার অভিযোগ রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০০:০৩   ৬৬০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ