ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » কয়রায় পুষ্টি বিষয়ক দ্বি-মাসিক সভা

কয়রায় পুষ্টি বিষয়ক দ্বি-মাসিক সভা


কয়রা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫


কয়রায় পুষ্টি বিষয়ক দ্বি-মাসিক সভা

খুলনা: কয়রা উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সভায় কারিগরি সহায়তা প্রদান করে উন্নয়ন সংস্থা উত্তরণ।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গেইন বাংলাদেশের পুষ্টি এমএসপি ও প্রকল্প কর্মকর্তা ড. মো. মনির উদ্দিন। তিনি বলেন, “পুষ্টি নিয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি, খাদ্যের মান উন্নয়ন এবং প্রত্যন্ত অঞ্চলের জনগণের মধ্যে পুষ্টি জ্ঞানের প্রসার সময়োপযোগী একটি পদক্ষেপ।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী। তিনি বলেন, “পুষ্টি নিয়ে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। উপজেলার জনগণের কল্যাণে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।”

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল করিম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তারুণ রায়, উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডা. শুভ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রমনিয়াম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভুদার চন্দ সানা, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওলিউল্যাহ, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, কয়রা সাংবাদিক ফোরামের সভাপতি তারিক লিটু, উত্তরণের প্রকল্প ব্যবস্থাপক মো. মোক্তার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা।

বক্তারা বলেন, গ্রামীণ জনগণের মধ্যে পুষ্টি সচেতনতা তৈরি ও সুষম খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তোলায় সরকারি-বেসরকারি উদ্যোগ আরও বিস্তৃত করা দরকার।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৪:১৪   ৫২৪ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ