ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আলফাডাঙ্গায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫


আলফাডাঙ্গায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফরিদপুর: আলফাডাঙ্গায় ২০২৫-২৬ অর্থ বছরে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে উপজেলার মোট ২ হাজার ৮৪০ জন কৃষক উপকৃত হবেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বীজ ও সার বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। বীজ ও সার বিতরণে শুভ সূচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা।
আলফাডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার ২ হাজার ৮৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে এসব কৃষি উপকরণ বিতরণ করা হবে। উদ্বোধনের দিনে ১ হাজার ৩৫০ জন কৃষককে প্রতিজনের জন্য ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এরপর পর্যায়ক্রমে গম, সূর্যমুখী, পেঁয়াজ, মুগ, মসুর, চিনাবাদাম ও খেসারিসহ বিভিন্ন রবি শস্যের বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন, ‘সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত। বিনামূল্যে বীজ ও সার বিতরণের মূল লক্ষ্য হলো রবি শস্যের উৎপাদন বৃদ্ধি করা এবং কৃষকদের আর্থিক সাশ্রয় নিশ্চিত করা। বিশেষ করে, সরিষার মতো তেলবীজ ফসলের চাষাবাদকে উৎসাহিত করে দেশের ভোজ্যতেলের চাহিদা মেটাতে আমরা ভূমিকা রাখতে চাই।’
তিনি বলেন, ‘আমরা আশা করি, কৃষকরা সঠিক সময়ে এই উপকরণ ব্যবহার করে তাদের ফলন উল্লেখযোগ্যভাবে বাড়াতে সক্ষম হবেন। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকবে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৯:৫১   ১৮৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ