ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফুলপুরে ইকবাল হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি

ফুলপুরে ইকবাল হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫


ফুলপুরে ইকবাল হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি

ময়মনসিংহ: ফুলপুরে দেবর ভাবীর পরকীয়া দ্বন্দ্বে ইকবাল হোসেনকে কুপিয়ে হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

এ সময় ইকবাল হত্যায় জড়িতদের গ্রেফতার সুষ্ঠু বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।হত্যাকাণ্ডের ৫ দিন অতিবাহিত হলেও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করেছেন তারা।

মানববন্ধনে এলাকাবাসী হারুন আলী,ও নিহতের ভাই রবিউল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন,‘এই খুনিদের বিচার চাই।আজ ৫ দিন অতিবাহিত হয়ে গেছে।অথচ পুলিশ এখনো কোনো আসামিদের গ্রেফতার করতে পারেনি। আমরা অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে ফাঁসি দেয়ার দাবি জানাচ্ছি।’

খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আশ্বাস দিলে তারা কর্মসূচি শেষ করে চলে যান

উল্লেখ্য,গত ১৮ অক্টোবর রাতে ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের রঘুরামপুরে দেবর ভাবীর পরকীয়া দ্বন্দ্বে দুইজনকে কুপিয়ে আহত করলে হাসপাতালে ইকবাল হোসেন (২৬) মারা যান,এই ঘটনায় নিহতের ভাতিজা রেজাউল ইসলাম (২২) গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।এ ব্যাপারে নিহতের মা শেফালী আক্তার বাদী হয়ে ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৭:১৫   ৬০৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● মুক্তাগাছায় ধানখেত থেকে উদ্ধার নিখোঁজ কিশোরীর মরদেহ
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর দাফন সিটি করপোরেশন কবরস্থানে
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে যাননি পরিবারের কেউ
● তারাকান্দায় তারা মিয়ার নেতৃত্বে ৭ নভেম্বর উপলক্ষে বিশাল র‌্যালী
● তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান



আর্কাইভ