ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে ৫ অবৈধ সোঁতি বাঁধ উচ্ছেদ

চাটমোহরে ৫ অবৈধ সোঁতি বাঁধ উচ্ছেদ


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫


চাটমোহরে ৫ অবৈধ সোঁতি বাঁধ উচ্ছেদ

পাবনা: প্রতিবছর চলনবিল অঞ্চলের চাটমোহর উপজেলার বিভিন্ন নদ নদীতে অবৈধভাবে সোঁতি বাঁধ স্থাপন করে কোটি টাকার দেশীয় প্রজাতির মাছ নিধন করা হয়। একই সাথে চলনবিল অঞ্চলের জীববৈচিত্র ধ্বংস করা হচ্ছে গত কয়েক যুগ থেকে। এ সকল কর্মকান্ডে প্রভাবশালী ব্যক্তিরা জড়িত থাকার কারণে প্রশাসন বছরের পর বছর নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন।

কিন্তু এই বছর পানি প্রবাহের বাধা সৃষ্টি করে চলনবিল অঞ্চলের দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী শিকার বন্ধে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর ছিল কঠোর নিষেধাজ্ঞা। তারপরেও প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বার বার উচ্ছেদের পরেও আবারো সোঁতি বাঁধ স্থাপন করেছিল প্রভাবশালীরা।
বুধবার সকাল থেকে একটানা রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন খাল-বিল ও নদ-নদীতে অভিযান চালিয়ে ৫টি সোঁতি বাঁধ উচ্ছেদ করল প্রশাসন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথ অভিযানে সোঁতি বাঁধ উচ্ছেদ করা হয়।

জানা গেছে, চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগারি বিল, কিনু সরকারের জোলা, নিমাইচড়া ইউনিয়নের ধরমগাছা, কাটা গাং এলাকায় এই পাঁচটি অবৈধ সোঁতি বাঁধ অপসারণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আব্দুল মতিন।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আব্দুল মতিন জানান, পানি প্রবাহের বাধা সৃষ্টি করে এই সকল অবৈধ সোঁতি বাঁধ স্থাপন করা হয়েছিল। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে চাটমোহরে সোঁতি বাঁধ উচ্ছেদ করছি। সেই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে সেগুলো উচ্ছেদ করা হয়েছে।

চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, এই সকল অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০১:৪৭   ৩৩৭ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ