ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সেমিনার

কালীগঞ্জে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সেমিনার


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫


কালীগঞ্জে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সেমিনার

গাজীপুর: কালীগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রবাসী ও পরিবারের সদস্য, আইওএন সংস্থার প্রতিনিধি, মাইন্ড ম্যাপ প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের নিয়ে ‘ প্রোমোটিং ডায়াসপোরা ইনভেস্টমেন্ট এন্ড অপটিমাল ইউজেস অফ রেমিটেন্স ‘ শীর্ষক প্রকল্পের নলেজ শেয়ারিং সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট,ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় যৌথভাবে সেমিনারটি আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের যুগ্ম সচিব ড.এটিএম মাহবুব- উল করিম।
সেমিনারে বিভিন্ন তথ্য উপাত্ত ও সংশ্লিষ্ট বোর্ডের সেবাসমূহ নিয়ে আলোকপাত করা হয়। প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ও তাদের পরিবারের জন্য ওয়েজ কল্যাণ বোর্ড নানা ধরনের সেবা প্রদান করে আসছে। প্রবাসী কল্যাণ ডেস্ক বিএমইটি বোর্ডের কার্ডধারীদের ১০০ টাকায় লাগেজ রেপিং সুবিধা প্রদান। প্রবাসী লাউঞ্জ ফ্রি ওয়াইফাই,টেলিভিশন, সংবাদপত্র, ফ্রি টেলিফোন সুবিধাসহ ৩০%ডিসকাউন্টে ক্যাফে-তে স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা। সেন্টারে ফ্রি যাতায়াত, খাবারসহ ২০০ টাকায় রাত্রিযাপন, প্রবাসী মেধাবী সন্তানদের শিক্ষা সহায়তা, প্রতিবন্ধী সন্তানদের ভাতা,চিকিৎসা সহায়তা প্রদান,পুনঃএকত্রীকরণ,ফ্রি অ্যাম্বুলেন্স সুবিধা, বোর্ডের কার্ডধারী প্রবাসে মৃত্যুবরণ করলে তাদের পরিবারকে এককালীন ৩ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান।

এককালীন ১ হাজার টাকা প্রিমিয়ামে ৫ বছর মেয়াদে ১০ লাখ টাকাসহ মৃত্যুজনিত বীমা সুবিধা প্রদান। মৃত্যুজনিত ক্ষতিপূরণ বকেয়া বেতন,সার্ভিস বেনিফিট ও ইন্সুরেন্সের অর্থ আদায় পূর্বক পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ।

এই সময় উপস্থিত ছিলেন, পিএমইউ,ডায়াসপোরা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক শরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রেজাউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই- জান্নাত, কালীগঞ্জ থানার ওসি( তদন্ত) আশরাফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম,উপজেলা মহিলাবিষয়ক শাহানাজ আক্তার, উপজেলা যুব উন্নয়ন অফিসার ইসমাইল ভূঁইয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫১:০০   ১৫৫ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ