ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » খেলার মাঠে বাণিজ্য মেলা, এলাকাবাসীর প্রতিবাদ

খেলার মাঠে বাণিজ্য মেলা, এলাকাবাসীর প্রতিবাদ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫


খেলার মাঠে বাণিজ্য মেলা, এলাকাবাসীর প্রতিবাদ

পটুয়াখালী: বাউফল পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পাবলিক মাঠে বাণিজ্য মেলার আয়োজন বন্ধের দাবিতে বুধবার মাঠটির সামনে মানববন্ধন করে স্থানীয়রা। পটুয়াখালী বাউফল পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পাবলিক মাঠে আগামী শনিবার (২৫ অক্টোবর) বাণিজ্য মেলার যে আয়োজন চলছে, তা বন্ধের দাবি জানিয়েছে স্থানীয়রা। আজ বুধবার (২২ অক্টোবর) সকালে মাঠটির সামনে মানববন্ধনে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ইমরান হুসাইন, মামুন খান, রিফাদ তালুকদার প্রমুখ। মেলার আয়োজন বন্ধের দাবি জানিয়ে বক্তারা বলেন, সামনে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা।
এছাড়া অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষা। এই মেলার কারণে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি বিঘ্নিত হবে। এলাকায় শব্দদূষণ ও জায়গা নোংরা করার কারণে পরিবেশন দূষিত হবে। তা ছাড়া এই মেলার আশপাশে হাসপাতাল, মসজিদ, মাদরাসা ও শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। অবিলম্বে মেলার আয়োজন বন্ধ না করলে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
বক্তাদের অভিযোগ, মানববন্ধন চলাকালে মেলার কয়েকজন আয়োজক তাদেরকে হুমকি দেন এবং কর্মসূচি বানচালের চেষ্টা করেন। তবে মেলার আয়োজন বিষয়ে পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, ‘মেলা আয়োজনের কোনো অনুমতি দেওয়া হয়নি।’
এর আগে গত রবিবার স্থানীয় অভিভাবকরা শিক্ষার্থীদের পরীক্ষার কথা বিবেচনা করে মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৬:০৯   ৪২৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ