ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে আঞ্চলিক মহাসড়কের অবৈধ দোকান উচ্ছেদ

সিংগাইরে আঞ্চলিক মহাসড়কের অবৈধ দোকান উচ্ছেদ


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫


সিংগাইরে আঞ্চলিক মহাসড়কের অবৈধ দোকান উচ্ছেদ

মানিকগঞ্জ: সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের জায়গায় অবৈধ দোকান উচ্ছেদ করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার(২৩ অক্টোবর) দুপুর ১২ টার দিকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন।এ অভিযানে সহযোগিতায় ছিলেন, সিংগাইর থানার ইন্সপেক্টর (তদন্ত) স্বপন কুমার সরকার, এসআই মো. রেজাউল হক ও ধল্লা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. আবু তাহেরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
উপজেলা প্রশাসন সূত্রে. জানাযায়,”হেমায়েতপুর-সিংগাইর- মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার ধল্লা পুলিশ ফাঁড়ি সংলগ্ন জায়গায় ধল্লা গ্রামের আনোয়ার হোসেন নামের এক ব্যবসায়ী দোকান ঘর স্থাপন করে দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

এতে প্রতিনিয়ত সড়কে প্রতিবদ্ধকতা সৃষ্টি হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসলে দোকান মালিককে স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বার বার নোটিশ দেয়া হয়। এতে তিনি কোন কর্নপাত করেননি। তারই ধারাবাহিকতা বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উচ্ছেদ অভিযান পরিচালনা করে দোকান ঘর ভেঙে দেয়া হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন জানান, মহাসড়কের জায়গায় দখল করে অবৈধভাবে দোকান ঘর নির্মান করে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি ব্যবসা পরিচালনা করে আসছিল। তা উচ্ছেদ করা হয়েছে।

তিনি আরো জানান, এভাবে যারা সরকারি সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ এবং নদী,খাল দখলের পায়তারা করেন তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদের প্রতি আমার সর্বোচ্চ আইনগত ব্যবস্থা অব্যাহত রাখব।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০২:০১   ৪২৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ